Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওপেন করতে নেমেও খুলল না ভাগ্য, শুরুতেই আউট হলেন রোহিত! সমালোচনার ঝড়

এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা।

ওপেন করতে নেমেও খুলল না ভাগ্য, শুরুতেই আউট হলেন রোহিত! সমালোচনার ঝড়

শুরুতেই আউট হয়ে গেলেন রোহিত শর্মা

শেষ আপডেট: 27 December 2024 09:02

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার সময়টা সত্যিই খুব একটা ভাল যাচ্ছে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট ম্যাচে তিনি ওপেন করতে নেমেছিলেন। কিন্তু, ব্যাটিং অর্ডার বদল করেও ভাগ্যের দরজা খুলতে পারলেন না তিনি। মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেল শর্মা'জি।

মেলবোর্নের যে উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটাররা রানের পাহাড় গড়ে তুললেন, সেখানে রোহিত যেন জুজু দেখছিলেন। দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন প্যাট কামিন্স। ওভারের শেষ বলটা তিনি শর্ট অফ লেংথ করেছিলেন। রোহিত অন সাইডে পুল করতে যান। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা উপরের দিকে উঠে যায়। শেষপর্যন্ত মিড অনে সহজ ক্যাচ তালুবন্দি করলেন স্কট বোল্য়ান্ড।

এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল। ওপেনার হিসেবে তিনি বেশ ভাল ব্যাটিং করেন। এরপর দ্বিতীয় ম্যাচে রোহিত ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করলেও ৬ নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। অ্যাডিলেড এবং ব্রিসবেনে ৬ নম্বরে ব্যাট করতে নেমে রোহিত চূড়ান্ত ফ্লপ হয়েছিলেন। এই পরিস্থিতিতে মেলবোর্নে তিনি রাহুলকে ওপেনিং স্লট থেকে সরিয়ে নিজে ব্যাট করতে নামেন। কিন্তু, সেখানেও ব্যর্থতাই তাঁর সঙ্গী হল।

রোহিতের এই খারাপ ব্যাটিং দেখে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। আসলে, মেলবোর্ন টেস্টে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুভমান গিলকে ড্রপ করা হয়েছে। সেকারণে বৃহস্পতিবার থেকেই রোহিতকে অভিযুক্তের কাঠগড়ায় তোলা হচ্ছিল। অনেকেই বলছিলেন, যেখানে রোহিতের ব্যাটিং পারফরম্যান্স একেবারে খারাপ, সেখানে তিনি কোন আক্কেলে শুভমানকে দল থেকে বাদ দিতে পারেন? দরকার পড়লে রোহিতের নিজেরই সরে যাওয়া উচিত ছিল। অনেকে আশা করেছিলেন, রোহিত তাঁর চওড়া ব্যাটে এই সমালোচনার যোগ্য জবাব দিতে পারবেন। কিন্তু, তেমন ছবি দেখতে পাওয়া গেল না। রোহিত ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন কেএল রাহুল। ৫ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল এক উইকেট হারিয়ে ১৬ রান করেছে।


```