Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়ের পর বার্বেডোজের পিচ থেকে মাটি খাচ্ছেন আবেগতাড়িত ভারত অধিনায়ক, দেখুন ভাইরাল ভিডিও

অত্যন্ত আবেগতাড়িত ভাবে বার্বেডোজের মাঠ থেকে এক চিমটে মাটি নিজের মুখে ভরলেন রোহিত। চোখের কোণায় জলও। আনন্দাশ্রু যাকে বলে আর কি!

জয়ের পর বার্বেডোজের পিচ থেকে মাটি খাচ্ছেন আবেগতাড়িত ভারত অধিনায়ক, দেখুন ভাইরাল ভিডিও

রোহিত শর্মার সেই বিরল মুহূর্তের ছবি।

শেষ আপডেট: 30 June 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জেতার পর জয়ের আনন্দে ট্রফিতে পা রেখে বিতর্কে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ!

শনিবার রাতে টি-২০ বিশ্বকাপ জয়ের মুহূর্তকে চিরজীবন মনে রাখতে আর একজন অধিনায়ক মাঠে ড্রাইভ দিয়ে শুলেন, মাটিকে প্রণাম করলেন এবং সম্ভবত এক চিমটে মাটিও খেলেন! তিনি ৩৭ বছর বয়সি ভারতের 'হিটম্যান' অধিনায়ক রোহিত শর্মা।

ইতিমধ্যে রোহিতের মাটি খাওয়ার ওই দুর্লভ ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, অত্যন্ত আবেগতাড়িত ভাবে বার্বেডোজের মাঠ থেকে এক চিমটে মাটি নিজের মুখে ভরলেন রোহিত। চোখের কোণায় জলও। আনন্দাশ্রু যাকে বলে আর কি!

হবে নাই বা কেন! টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু জয় আসেনি। এবারেও তীরে এসে তরি ডুবে যাবে না তো! বার বার ইশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। খেলার মাঝেই বারে বারে আকাশের দিকে তাকাচ্ছিলেনও। তিনি ছাড়া আর কেউই সম্ভবত তখনও জানতো না, ট্রফি হাতে টি-২০ বিশ্বকাপ থেকে চিরতরে বিদায় নেবেন রোহিত শর্মা।

একসময় মাঠের রাশ নিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবু প্রাণপন লড়াই চালিয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। শেষ বলটিতে দক্ষিণ আফ্রিকা বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গে রোহিতকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে। আনন্দে আবেগতাড়িত রোহিত মাটিকে ছুঁলেন, প্রণাম করলেন, সকলেই প্রথমে এমনটাই ভেবেছিলেন। 

কিন্তু নাহ্, যে মাটিতে টি-২০ বিশ্বকাপে ভারতের ১৭ বছরের খরা কাটাল, শনিবার রাতে সেই মাটি শুধু ছুঁলেন না, একটু খানি খেলেনও। সেই সূত্রেও নয়া নজির গড়লেন ভারতীয় অধিনায়ক। উঠে এল অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের প্রসঙ্গও।

এই জয়ের পর ভারতের কাছে এখন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা, যা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সমান।


```