Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ডার-গাভাসকার ট্রফির পর রোহিত-কোহলির ভবিষ্যৎ কী? ক্রমশ বাড়ছে ধোঁয়াশা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে দেশের মাটিতেই হোয়াইটওয়াশ হয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

বর্ডার-গাভাসকার ট্রফির পর রোহিত-কোহলির ভবিষ্যৎ কী? ক্রমশ বাড়ছে ধোঁয়াশা

রোহিত এবং বিরাটের টেস্ট ভবিষ্যৎ নিয়ে সংশয়

শেষ আপডেট: 20 November 2024 13:55

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। বর্ডার-গাভাসকার ট্রফির জন্য দুটো দলের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপরে সমর্থকদের নজর থাকবে। পাশাপাশি চোখ রাখবেন নির্বাচকরাও।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়ে দিয়েছেন, বর্ডার-গাভাসকার ট্রফি শেষ হওয়া পর্যন্ত তিনি অস্ট্রেলিয়াতেই থাকবেন। আগরকরের অস্ট্রেলিয়া আসার কারণই হল যে তিনি ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে টিম ইন্ডিয়ার রোডম্য়াপ নিয়ে আলোচনা করবেন।

রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়েও হবে আলোচনা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে দেশের মাটিতেই হোয়াইটওয়াশ হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরম্য়ান্স টিম ম্যানেজমেন্টকে যারপরনাই হতাশ করেছিল। এই সিরিজে রোহিত শর্মা ৯০ এবং কোহলি ৯৩ রান করেছিলেন।

এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, বর্ডার-গাভাসকার সিরিজেই ভারতীয় সিনিয়র ক্রিকেটারদের শেষ সুযোগ দেওয়া হতে পারে। আগামী ৮-৯ মাসে আইসিসি-র দুটো টুর্নামেন্ট আয়োজন করা হবে। এরপরই বিসিসিআই এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করতে পারে।

টাইমস অফ ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সূত্র জানিয়েছে, 'আগরকর এবং গম্ভীর দুজনেই খুব ভাল করে জানেন যে এই মুহূর্তে টিম ইন্ডিয়া খারাপ পারফরম্য়ান্স করলে তা নিয়ে প্রচন্ড সমালোচনা হবে। তা একেবারে অনুচিত নয়। যেহেতু এটা একটা লম্বা সফর, সেকারণে তাঁরা দুজনেই একসঙ্গে বসে আলোচনা করবেন। এই সিরিজের পর টিম ইন্ডিয়াকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়েও আলোচনা করা হবে।'

সঙ্গে তিনি আরও জানিয়েছেন, 'আপাতত যা পরিস্থিতি টিম ইন্ডিয়ার ব্যাক আপ তৈরি করতে কমপক্ষে বছর দেড়েক লেগেই যাবে। সেকারণে দুজনকেই সহমত পোষন করতে হবে।'

প্রসঙ্গত, রোহিত এবং বিরাট ইতিমধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তবে ২০২৭ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে তাঁরা খেলবেন কি না, সেই ব্যাপারেও জানতে চাওয়া হবে।


```