Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কামিন্সের এক ওভারেই সব শেষ! স্বপ্ন চুরমার টিম ইন্ডিয়ার?

রোহিত না রাহুল, এই ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে কে ওপেন করবেন, তা নিয়ে একটা সন্দেহ ছিল।

কামিন্সের এক ওভারেই সব শেষ! স্বপ্ন চুরমার টিম ইন্ডিয়ার?

প্যাট কামিন্স এবং রোহিত শর্মা

শেষ আপডেট: 30 December 2024 07:06

দ্য ওয়াল ব্যুরো : সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেট দল আদৌ পূরণ করতে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পঞ্চম দিনের লাঞ্চ ব্রেক পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে ৩৩ রান করেছে।

দিনের শুরুটা টিম ইন্ডিয়া বেশ ভালই করেছিল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৩৪ রানে অলআউট হয়ে যায়। বাকি একটি উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট শিকার করলেন।

এরপর ব্যাট করতে নামে ভারত। সামনে ছিল জয়ের জন্য ৩৪০ রানের টার্গেট। রোহিত না রাহুল, এই ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে কে ওপেন করবেন, তা নিয়ে একটা সন্দেহ ছিল। শেষপর্যন্ত যশস্বীর সঙ্গে রোহিতকেই ওপেন করতে দেখা যায়। শুরুটা তাঁরা বেশ ভালই করেছিলেন। ঝড়ের গতিতে রান না করতে পারলেও, রোহিত শর্মার ব্যাটিংয়ে যথেষ্ট আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাচ্ছিল। 

কিন্তু, ১৭ ওভারে যাবতীয় হিসেব ওলট-পালট হয়ে যায়। বল করতে এসেছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স। যে রোহিত শর্মা এতক্ষণ ধরে সোজা ব্যাটে খেলছিলেন, এবার তিনি ওভারের প্রথম বলেই অ্যাক্রস দ্য লাইন খেলতে যান। গালি অঞ্চলে মার্শের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। ৪০ বলে তিনি ৯ রান করে ফিরে যান।

আশা ছিল, এই ধাক্কাটা হয়ত কিছুটা হলেও সামাল দিতে পারবেন কেএল রাহুল। অন্তত লাঞ্চ ব্রেকের আগে বিরাট কোহলিকে নামতে হবে না। কিন্তু ভারতীয় ক্রিকেট সমর্থকদের সেই স্বপ্নও পূরণ হল না। ওভারের শেষ বলে তিনিও খোওয়াজার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। রানের খাতাও খুলতে পারলেন না তিনি। এছাড়া স্টার্কের বলে মাত্র ৫ রান করে আউট হয়ে গেলেন বিরাটও।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিরিখে টিম ইন্ডিয়ার কাছে এই ম্য়াচটা জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে অঙ্কটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে পয়েন্ট টেবিলে ভারত তিন নম্বরে নেমে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে পাকিস্তানকে প্রথম টেস্ট ম্য়াচে ২ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। এই পরিস্থিতিতে মেলবোর্ন টেস্টে ভারত জিতলেও, অন্য দলগুলোর দিকে টিম ইন্ডিয়াকে তাকিয়ে থাকতে হবে। আপাতত বাকি দুটো ইনিংসে ভারতীয় ব্যাটাররা কোনও মিরাকল করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।


```