Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাটের পছন্দ না হলেই বাদ পড়তে হত, ফের তোপ দাগলেন উথাপ্পা

তিনি জানালেন, অম্বাতি রায়ুডুকে দল থেকে বাদ দেওয়ার পিছনে বিরাট কোহলির একটা বড়সড় ভূমিকা রয়েছে।

বিরাটের পছন্দ না হলেই বাদ পড়তে হত, ফের তোপ দাগলেন উথাপ্পা

বিরাট কোহলি এবং রবিন উথাপ্পা

শেষ আপডেট: 13 January 2025 16:03

দ্য ওয়াল ব্যুরো : ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলে একাধিক নাটক দেখতে পাওয়া গিয়েছিল। এই টুর্নামেন্টের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারার পর ছিটকে যায় টিম ইন্ডিয়া। পাশাপাশি এটাই মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে শেষ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ছিল। পাশাপাশি এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও টিম সিলেকশন নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। কারণ সেইসময় সমর্থকদের ফেভারিট অম্বাতি রায়ুডুকে দলে জায়গা দেওয়া হয়নি। সম্প্রতি এই ব্যাপারে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা ২০০৭ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপ বিজেতা রবিন উথাপ্পা।

'লাল্লনটপ'-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে একটি বিতর্কিত ইস্যু নিয়ে মুখ খুলেছেন উথাপ্পা। তিনি জানালেন, অম্বাতি রায়ুডুকে দল থেকে বাদ দেওয়ার পিছনে বিরাট কোহলির একটা বড়সড় ভূমিকা রয়েছে। ইতিপূর্বে, তিনি জানিয়েছিলেন যে ক্যানসার থেকে কামব্যাক করার পর যুবরাজকে এই বিরাট কোহলির জন্যই পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। উথাপ্পা বললেন, 'যদি কোনও ক্রিকেটার বিরাটের পছন্দের তালিকায় না থাকতে পারত কিংবা বিরাটের যাঁকে ভাল লাগত না, তাঁকেই টিম ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হত। কোনও ক্রিকেটারকে সাফল্যের এই পর্যায়ে একেবারে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া যায় না। ওঁর কাছে বিশ্বকাপের জার্সি, কিট ব্যাগ সবকিছুই ছিল। একজন ক্রিকেটার যিনি বিশ্বকাপ খেলার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কিন্তু আচমকাই তাঁকে দল থেকে বের করে দেওয়া হল। আমার মতে, এটা একেবারেই উচিত হয়নি।'

দলে জায়গা হয়নি রায়ুডুর

এই প্রসঙ্গে আপনাজের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান যখন চোট পেয়েছিলেন, তখনও অম্বাতি রায়ুডুকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হয়নি। দলের অলরাউন্ডার বিজয় শঙ্কর চোট পাওয়ার পরও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ইতিমধ্যে রায়ুডুও মনের যাবতীয় অভিমান গড়গড়িয়ে বলেছিলেন। একটি ইন্টারভিউয়ে রায়ুডু বলেন, টিম ইন্ডিয়ার তৎকালীন মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদের সঙ্গে তাঁর একেবারে ভাল সম্পর্ক ছিল না। ২০১৯ সালে আয়োজিত বিশ্বকাপ চলাকালীন প্রসাদ টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচক ছিলেন।

এক নজরে অম্বাতি রায়ুডুর ক্রিকেট কেরিয়ার

২০২৩ সালের ২৯ মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অম্বাতি রায়ুডু। শেষ ম্য়াচটি তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। তিনি মোট ৬ বার আইপিএল খেতাব জয় করেন। এই তালিকায় দ্বিতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা। ২০১৮ সালে এশিয়া কাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলেরও সদস্য ছিলেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে ৫৫ ওয়ানডে এবং ৬ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেন। এই দুটো ফরম্যাটে তিনি যথাক্রমে ১,৬৯৪ এবং ৪২ রান করেছেন।


```