Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আদৌ 'অবৈধ' ডেলিভারি করেছিলেন রিয়ান? ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে

রিয়ান ক্রিকেট নিয়মাবলীর ২১ নম্বর ধারা লঙ্ঘন করেছেন।

আদৌ 'অবৈধ' ডেলিভারি করেছিলেন রিয়ান? ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে

বিতর্কিত ডেলিভারি রিয়ান পরাগের

শেষ আপডেট: 10 October 2024 16:00

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। আর এবার তিনি আজব বোলিং অ্যাকশনের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছেন।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে রিয়ান পরাগ এমনভাবে বল করলেন যা দেখে সকলের মনে কেদার যাদবের স্মৃতি আরও একবার টাটকা হয়ে উঠেছে। রিয়ানের এই অ্যাকশন দেখার পর মাঠে উপস্থিত দুই আম্পায়ার নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করেন। শেষপর্যন্ত ডেলিভারিটা 'নো-বল'  ঘোষণা করে দেওয়া হয়।

কী হয়েছে ঘটনাটি?

আসলে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দল যখন ২২২ রানের টার্গেট তাড়া করছিল, সেইসময় বল করতে আসেন রিয়ান পরাগ। প্রথম ওভারেই তিনি উইকেটের চওড়া অংশটা ব্যবহার করার সিদ্ধান্ত নেন। আইপিএল টুর্নামেন্টে মাঝেমধ্যেই তিনি স্লিং অ্যাকশনে বল করে থাকেন। কিন্তু, এবার তাঁর বলটা পপিং ক্রিজের অনেকটা পিছনে পড়ে। এরপরই লেগ আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে যান আম্পায়ার। নো-বল পরীক্ষার জন্য সিদ্ধান্তটা তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তৃতীয় আম্পায়ার নিশ্চিত করেন যে রিয়ান ক্রিকেট নিয়মাবলীর ২১ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। 

কী বলছে নিয়ম?

আন্তর্জাতিক ক্রিকেট সংবিধানে বল করার যে নিয়ম উল্লেখ করা আছে, সেখানে একটা বিষয় স্পষ্ট যে বল ছাড়ার সময় বোলারের পিছনের পা ভিতরে থাকতে হবে। পাশাপাশি তাঁর ডেলিভারি যাতে কখনই রিটার্ন ক্রিজ স্পর্শ না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। রিয়ানের হাত থেকে বলটা যখন ছাড়া হয়েছিল, তখন তাঁর ব্যাকফুট রিটার্ন ক্রিজের আশপাশেও ছিল না। আর তাই এই  ডেলিভারিটা 'নো-বল'  ঘোষণা করে দেওয়া হয়।

রিয়ান যখন বলটা হাতছাড়া করেন, তখন তাঁর পা ঘাসের উপর ছিল। এই নো বলের কারণে পরের ডেলিভারিতে ফ্রি-হিট পেয়েছিল বাংলাদেশ। কিন্তু, মেহমুদউল্লাহ সেই ডেলিভারিতে মাত্র ১ রান নেন। যদিও এর পরের বলে রিয়ান পরাগ বাংলাদেশের অলরাউন্ডার মেহদি হাসানকে লং অফে আউট করে দেন।

৮৬ রানে জয় ভারতের

নীতিশ কুমার রেড্ডির ৩৪ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস এবং রিঙ্কু সিংয়ের (২৯ বলে ৫৩ রান) সঙ্গে চতুর্থ উইকেটে ৪৯ বলে ১০৮ রানের পার্টনারশিপের দৌলতে টিম ইন্ডিয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৯ উইকেটে ২২১ রান করে। কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে নীতিশ রেড্ডি চারটে বাউন্ডারি এবং সাতটা ছক্কা হাঁকান।

অন্যদিকে, রিঙ্কুও পাঁচটা বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকিয়েছেন। হার্দিক পান্ডিয়া ১৯ বলে জোড়া বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির দৌলতে ৩২ রান করেন। অবশেষে রিয়ান পরাগ জোড়া ছক্কার দৌলতে ৬ বলে ১৫ রান করেন।


```