Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ঋষভ বলেই সম্ভব, ব্যাটিংয়ের ফাঁকে সাজালেন বাংলাদেশের ফিল্ডিং! ভাইরাল ভিডিও

দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের দৌলতে ১০৯ রান করলেন।

ঋষভ বলেই সম্ভব, ব্যাটিংয়ের ফাঁকে সাজালেন বাংলাদেশের ফিল্ডিং! ভাইরাল ভিডিও

ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ

শেষ আপডেট: 21 September 2024 14:02

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৫০০ রানের বেশি লিড নিয়ে ফেলেছে। 

এই ম্যাচের তৃতীয় দিন এক মজার ঘটনার সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার বাংলাদেশের ফিল্ডিং সাজাতে শুরু করেন। সবথেকে আশ্চর্য্যের বিষয় হল, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাঁর কথা মেনেও নেন। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

২৯ রানে ব্যাট করছিলেন ঋষভ পন্থ

চেন্নাই টেস্ট ম্যাচের তৃতীয় দিন ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন ঋষভ পন্থ এবং শুভমান গিল। তবে ঋষভ যখন ২৯ রানে ব্যাট করছিলেন, সেইসময় তিনি বাংলাদেশের ফিল্ডিং সেট করতে শুরু করেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তিনি বলেন যে কোথায় কোথায় ফিল্ডার রাখতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ঋষভ এই পরামর্শ দ্রুত মেনে নেন। ফিল্ডিং বদল করেন। দেখে নিন সেই ভিডিও -

চোখ ধাঁধানো শতরান করলেন ঋষভ

দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের দৌলতে ১০৯ রান করলেন। ইতিমধ্যে তিনি চারটে ছক্কা এবং ১৩টি বাউন্ডারি হাঁকান। যদিও প্রথম ইনিংসে ৩৯ রানে আউট হয়েছিলেন তিনি।

বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া

ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ৫১৪ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে। ঋষভ পন্থ এবং শুভমান গিল দুজনেই শতরান করেছেন।


```