Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অ্যান্ডারসনের পর কামিন্স, স্কুপ করে ছক্কা পন্থের! দেখুন ভিডিও

তবে এই ইনিংসে একটি ছক্কা হাঁকিয়ে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঋষভ পন্থ। তাও আবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পেস বোলার তথা অধিনায়ক প্যাট কামিন্সকে।

অ্যান্ডারসনের পর কামিন্স, স্কুপ করে ছক্কা পন্থের! দেখুন ভিডিও

প্যাট কামিন্সকে ছক্কা হাঁকাচ্ছেন ঋষভ পন্থ

শেষ আপডেট: 22 November 2024 12:38

দ্য ওয়াল ব্যুরো: এ বলছে আমায় দ্যাখ, ও বলছে আমায়! পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটাররা কার্যত লাইন দিয়ে প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতা করলেন। তবে এরইমধ্যে কিছুটা হলেও সাহসী ব্যাটিং করলেন ঋষভ পন্থ। যদিও ৭৮ বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

তবে এই ইনিংসে একটি ছক্কা হাঁকিয়ে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঋষভ পন্থ। তাও আবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পেস বোলার তথা অধিনায়ক প্যাট কামিন্সকে। ৪২ ওভারের শেষ বলে সবাইকে চমকে দিলেন টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার-ব্যাটার। 

অফসাইডে অনেকটা বেরিয়ে আসেন তিনি। ক্রিজের উপর হাঁটু মুড়ে বলের গতিটা কাজে লাগালেন। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারের উপর দিয়ে তিনি বলটা উড়িয়ে দেন। এমন শট দেখে গোটা ক্রিকেট বিশ্ব কার্যত স্তম্ভিত হয়ে যায়। অনেকেই বলেন যথেষ্ট সাহসী ব্যাটিং করছেন ঋষভ। যদিও তাঁর ব্যাট থেকে বড় রান দেখতে পাওয়া গেল না।

এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ঋষভ ছাড়া দুই অঙ্কের রান করেছেন নীতীশ কুমার রেড্ডি (৪১), কেএল রাহুল (২৬) এবং ধ্রুব জুরেল (১১) দুই অঙ্কের রান করেছেন। শেষপর্যন্ত ১৫০ রানে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া।


```