Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন সেট করছিলেন বাংলাদেশের ফিল্ডিং? গোপন কথা ফাঁস ঋষভের

পন্থের ব্যাট থেকে চোখধাঁধানো একটি শতরান বেরিয়ে আসে।

কেন সেট করছিলেন বাংলাদেশের ফিল্ডিং? গোপন কথা ফাঁস ঋষভের

ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ

শেষ আপডেট: 23 September 2024 15:38

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৮০ রানে জয়লাভ করেছে। পাশাপাশি ঋষভ পন্থ প্রায় ২ বছর পর আবারও টেস্ট ক্রিকেটে কামব্যাক করলেন। প্রত্যেকেই পন্থের কামব্যাক দেখে যারপরনাই খুশি হয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ রবিচন্দ্রন অশ্বিন, সকলেই ঋষভ পন্থকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 

প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে দেখতে পাওয়া যায়, বাংলাদেশের ফিল্ডিং সেট করছেন ঋষভ পন্থ। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু, কেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডিং আচমকা সাজাতে গেলেন পন্থ? ম্যাচ শেষে সেই ব্যাপারটাই খোলসা করলেন তিনি।

ফিল্ডিং সেট করা নিয়ে পন্থের মন্তব্য

ভারতীয় ক্রিকেট দল যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল, সেইসময় ক্রিজে উপস্থিত ছিলেন ঋষভ পন্থ। সেই সময় টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার-ব্যাটারকে বাংলাদেশের ফিল্ডিং সেট করতে দেখা যায়। পন্থের এহেন আচরণ সবাইকে যথেষ্ট মুগ্ধ করে। শুধু তাই নয়, পন্থের পরামর্শ মেনে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডিংও সেট করেন।

ম্যাচের শেষে ঋষভ পন্থ বললেন, আমরা সবসময় একটাই কথা বলি যে ক্রিকেট খেলাকে আরও কীভাবে উন্নত করা যায়। সেটা নিজের দলের ক্ষেত্রে হোক কিংবা বিপক্ষ। ওই জায়গায় কোনও ফিল্ডার ছিল না। অন্যদিকে, দুজন ফিল্ডার একই জায়গায় দাঁড়িয়ে ছিল। সেকারণে আমি একজন ফিল্ডারের স্থান পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলাম।

দুর্দান্ত সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ

এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ চোখ ধাঁধানো ব্যাটিং পারফরম্য়ান্স করলেন। এই ইনিংসে পন্থের ব্যাট থেকে চোখধাঁধানো একটি শতরান বেরিয়ে আসে। ১২৮ বলে ১০৯ রান করেন তিনি। ইতিমধ্যে তিনি ১৩ বাউন্ডারি এবং চারটে ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি প্রথম ইনিংসে ঋষভ পন্থ ৩৯ রান করেছিলেন। ভারতীয় ক্রিকেট সমর্থকরা টেস্ট ফরম্যাটে পন্থের কামব্যাকের জন্য অপেক্ষা করছিলেন। আশা করা যায়, কানপুর টেস্টেও ঋষভের এই বিধ্বংসী ব্যাটিং ফর্ম অব্যাহত থাকবে।


```