Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রির্ভাস সুইপে বিশাল ছক্কা, বাংলাদেশ টেস্টের আগেই ঋষভ বুঝিয়ে দিলেন 'খেলা হবে'! দেখুন ভিডিয়ো

প্রথম ইনিংসে ঋষভ নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে মারকাটারি ব্যাট করলেন।

রির্ভাস সুইপে বিশাল ছক্কা, বাংলাদেশ টেস্টের আগেই ঋষভ বুঝিয়ে দিলেন 'খেলা হবে'! দেখুন ভিডিয়ো

হাফ সেঞ্চুরির পর অভিবাদন কুড়োচ্ছেন ঋষভ পন্থ

শেষ আপডেট: 7 September 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো: চলতি দলীপ ট্রফিতে বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। এই টুর্নামেন্টে তিনি ইন্ডিয়া বি'র হয়ে খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে ঋষভ নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে মারকাটারি ব্যাট করলেন। মাত্র ৩৪ বলে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ২০ নম্বর হাফসেঞ্চুরি করে ফেললেন।

বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি ম্যাচের আয়োজন করা হয়েছিল। শনিবার এই ম্যাচ তৃতীয় দিনে পা রেখেছে। এই ম্যাচে ঋষভ বিপক্ষ বোলারদের কার্যত কচুকাটা করলেন। তাঁর একটি ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে, পন্থ রিভার্স সুইপেই অবলীলায় ছক্কা হাঁকাচ্ছেন।

লাল বলের কামব্যাক ম্যাচে ঋষভের এই ব্যাটিং পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদেরও যথেষ্ট স্বস্তিতে রাখবে। কারণ, আর কয়েকদিন পরই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১৯ তারিখ থেকে শুরু হওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজে ঋষভ টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নিজের জায়গা যে কনফার্ম করেই ফেললেন, তা বলা যেতে পারে।

দেখে নিন সেই ভিডিয়ো:

হাফ সেঞ্চুরির চৌকাঠে পা রাখতে ঋষভ ৯ বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। শেষপর্যন্ত ৬১ রানে আউট হলেন তিনি। প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বর মাসের পর ফের লাল বলের ক্রিকেটে ঋষভকে দেখতে পাওয়া গেল। ২০২৪ দলীপ ট্রফির প্রথম ম্যাচে ঋষভকে কিছুটা অস্বস্তিতেই দেখা গিয়েছিল। বৃহস্পতিবার আকাশ দীপের বলে তিনি মাত্র ৭ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তবে শনিবার তিনি বিপক্ষ বোলারদের আর রেয়াত করলেন না।


```