Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই মহিলার জন্যই সম্পর্ক ভেঙেছিল ঊর্বশীর! ঋষভের 'স্বপ্নের রানি'কে চেনেন?

২০২০ সালে ঋষভ পন্থ এবং ঈশা নেগির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল।

এই মহিলার জন্যই সম্পর্ক ভেঙেছিল ঊর্বশীর! ঋষভের 'স্বপ্নের রানি'কে চেনেন?

গার্লফ্রেন্ডের সঙ্গে ঋষভ পন্থ

শেষ আপডেট: 5 September 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো: প্রায় বছর দুয়েক পর আরও একবার লাল বলের ক্রিকেট খেলতে নেমেছেন ঋষভ পন্থ। তবে প্রথম ম্যাচে তিনি যারপরনাই ব্যর্থ হয়ে যান। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজিত ২০২৪ দলীপ ট্রফি টুর্নামেন্টে ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বি দলের মধ্যে ম্যাচ আয়োজন করা হয়েছে। এই ম্যাচে ইন্ডিয়া বি দলের হয়ে খেলছেন ঋষভ পন্থ। কিন্তু, মাত্র ৭ রান করেই তিনি আউট হয়ে যান।

গার্লফ্রেন্ডের সৌন্দর্য্য নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়ায়

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে এই টেস্ট সিরিজ। আশা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীর এই টেস্ট সিরিজের জন্য ঋষভকে নির্বাচন করবেন। ঋষভ পন্থের ব্যক্তিগত জীবন নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে তাঁর গার্লফ্রেন্ড ঈশা নেগি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।

যথেষ্ট সুন্দরী ঋষভ পন্থের গার্লফ্রেন্ড

ঋষভ পন্থের গার্লফ্রেন্ড ঈশা নেগিকে দেখতে যথেষ্ট সুন্দর। কিন্তু, আপনারা ঈশার ব্যাপারে বোধহয় খুব একটা বেশি কিছু জানেন না। আর সেটাই যদি হয়, তাহলে আজ আমরা আপনাদের সঙ্গে ঈশার বায়োডেটা নিয়ে আলোচনা করব। ঈশা দেরাদুনে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন উদ্যোগপতি। তবে শখে ইন্টেরিয়র ডিজাইন করেন।

ঋষভই করেছিলেন প্রেম নিবেদন

২০২০ সালে ঋষভ পন্থ এবং ঈশা নেগির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল। সেইসময় পন্থ খুল্লমখুল্লা তাঁর প্রেম নিবেদন করেছিলেন। উল্লেখ্য, বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার সঙ্গেও ঋষভ পন্থের প্রেমের গুঞ্জন শুনতে পাওয়া গিয়েছিল।


```