Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিরাটের ভুলেই রান আউট ঋষভ? ভাইরাল ভিডিওয় তোলপাড় ক্রিকেট বিশ্ব

এটা অবশ্যই বিরাট কোহলিরই কল ছিল।

বিরাটের ভুলেই রান আউট ঋষভ? ভাইরাল ভিডিওয় তোলপাড় ক্রিকেট বিশ্ব

রান আউট হচ্ছেন ঋষভ পন্থ

শেষ আপডেট: 26 October 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচও জিততে পারল না টিম ইন্ডিয়া। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টিম ইন্ডিয়া ১১৩ রানে হেরে গিয়েছে। তবে এই ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের আউট নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, বিরাট কোহলির ভুল কলেই পন্থকে রান আউট হতে হয়েছে।

যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ। এই ম্য়াচে ভারত হারতে যশস্বীর ব্যাট থেকে একটা ঝকঝকে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া যায়। আশা করা হয়েছিল, যশস্বীর ছেড়ে যাওয়া সিংহাসনেই হয়ত বসবেন ঋষভ পন্থ। ভারতীয় ক্রিকেট দলের এই উইকেটকিপার ব্যাটার টিম ইন্ডিয়াকে জয়ের আরও কাছাকাছি নিয়ে যাবেন।

ঋষভ দুর্দান্ত ডিফেন্স করছিলেন। কিন্তু, এভাবে তাঁকে আউট হতে হবে, সেটা বোধহয় কেউ কল্পনা করতে পারেননি। অনেকে অবশ্য মনে করছেন, টিম ইন্ডিয়ার এই কিপার ব্যাটার নিজেই সিঙ্গল নেওয়ার কল নিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দেন বিরাট কোহলি। কিন্তু, শেষপর্যন্ত ঋষভ উইকেটের অপর প্রান্তে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে পারেননি। শূন্য রানেই তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। ভারতীয় ক্রিকেট দলের কাছে যে এটা অন্যতম বড় ধাক্কা ছিল, তা বলা যেতেই পারে।

বিরাট কোহলিকে একটি লেংথ বল করেন আজাজ প্যাটেল। ওই ডেলিভারিটা কিং কোহলি ট্যাপ করে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ঠেলে দেন। এরপর তিনি দৌড়তে শুরু করেন। কিন্তু, মিচেল স্যান্টনার দ্রুত বলের কাছে চলে আসেন। বলটা মাটিতে তুলে বাঁ দিকে ছোড়েন তিনি। 

দেখে নিন ভিডিও:

ততক্ষণে ঋষভ অপর প্রান্তের ক্রিজে প্রবেশ করতে পারেননি। এটা অবশ্যই বিরাট কোহলিরই কল ছিল। সেই আবেদন অগ্রাহ্য করতে পারেননি টিম ইন্ডিয়ার এই কিপার-ব্যাটার। শেষপর্যন্ত ডাইভ দিলেও কাজের কাজ হয়নি। অল্পের জন্য ক্রিজে ঢুকতে পারলেন তা তিনি।


```