Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কামিন্সের বাউন্সার রুখতে ব্যর্থ ঋষভ, ভারতের ষষ্ঠ উইকেটের পতন

৩২.৫ ওভারে পন্থের উইকেট শিকার করলেন প্যাট কামিন্স।

কামিন্সের বাউন্সার রুখতে ব্যর্থ ঋষভ, ভারতের ষষ্ঠ উইকেটের পতন

ঋষভ পন্থ এবং প্যাট কামিন্স

শেষ আপডেট: 6 December 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো: অ্যাডিলেড টেস্টে টিম ইন্ডিয়ার টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল। একের পর এক ব্যাটার আসছেন, উইকেটে কিছুক্ষণ সময় কাটাচ্ছেন, তারপর প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এবার এই তালিকায় নতুন সংযোজন ঋষভ পন্থ। ২১ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন।

এই ম্যাচে টিম ইন্ডিয়ার টপ অর্ডার দ্রুত প্যাভিলিয়ন ফিরে যাওয়ার কারণে ঋষভের উপর দায়িত্বটা একটু বেশিই ছিল। কিন্তু, সেই দায়িত্ব পালন করতে তিনি ব্য়র্থ হলেন।

৩২.৫ ওভারে পন্থের উইকেট শিকার করলেন প্যাট কামিন্স। এই ম্য়াচে এটাই তাঁর প্রথম উইকেট। বলটা একটি বেশিই বাউন্স হয়েছিল। শেষবেলায় বলের উপর থেকে চোখ সরিয়ে নেন ঋষভ। বাউন্স অনুপাতে লাফাতে গিয়েছিলেন তিনি। কিন্তু, কামিন্সের গতির সঙ্গে তিনি এঁটে উঠতে পারলেন না। বলটা তাঁর ব্যাটের উপরের কানায় লাগে। আর মারনাস লাবুশেনের হাতে সহজ ক্যাচ চলে যায়। 

ঋষভ আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিন। অ্যাডিলেড টেস্টে কামব্যাক করেছেন তিনি। ২০২০ সালে টিম ইন্ডিয়া যখন শেষবার অ্যাডিলেডে খেলেছিল, সেই দলেও ছিলেন টিম ইন্ডিয়ার এই অফি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তাঁর ৬ শতরান রয়েছে। এবার অ্যাডিলেডেও কি তাঁর ব্যাট থেকে তেমনই কোনও চমক অপেক্ষা করছে? অপেক্ষায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা।


```