Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

দায়িত্বজ্ঞানহীন শট, নিজের উইকেট 'গিফট' দিলেন ঋষভ! দেখুন ভিডিও

শুরুটা ভাল করেও এভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসার কারণে তাঁকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

দায়িত্বজ্ঞানহীন শট, নিজের উইকেট 'গিফট' দিলেন ঋষভ! দেখুন ভিডিও

আউট হওয়ার আগে ঋষভ পন্থ

শেষ আপডেট: 30 December 2024 15:28

দ্য ওয়াল ব্যুরো : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে তৃতীয় দিন দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। আর সেকারণে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। 

আউট হওয়ার ঠিক এক বল আগেই একই শট খেলেছিলেন ঋষভ। তখনই ভারতীয় ক্রিকেট সমর্থকরা চটে লাল হয়ে গিয়েছিলেন। লিড নেওয়া তো দুরের কথা, যেখানে টিম ইন্ডিয়ার সামনে ফলো-অন বাঁচানোর টার্গেট রয়েছে, সেখানে পন্থ কীভাবে এমন শট খেলেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। প্রথমবার তিনি ব্যর্থ হয়েছিলেন। কিন্তু, দ্বিতীয়বার তিনি নিজেকে আটকাতে পারলেন না। ব্যাটে-বলে সংযোগ হয়। এরপর হতাশায় ডুবে যান ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

৫৬ ওভারে বল করতে এসেছিলেন স্কট বোল্যান্ড। জস হ্যাজেলউড চোট পাওয়ার কারণে বোল্যান্ডকে এই টেস্টে সুযোগ দেওয়া হয়েছে। যাইহোক, ওভারের চতুর্থ ডেলিভারি অফস্টাম্পের বাইরেই রেখেছিলেন। ঋষভ সেটা ফাইন লেগের উপর দিয়ে স্কুপ করতে যান। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানায় লাগে এবং ডিপ থার্ডে দাঁড়িয়ে সহজ ক্যাচ তালুবন্দি করলেন নাথান লিয়ন। ৩৭ বলে মাত্র ২৮ রান করে ফিরতে হয় ঋষভ পন্থকে।

সোশ্যাল মিডিয়ায় ঋষভের ফলোয়ার্সের কোনও অভাব নেই। কিন্তু, শুরুটা ভাল করেও এভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসার কারণে তাঁকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। ঋষভ আউট হওয়ার কিছুক্ষণের মধ্যে রবীন্দ্র জাদেজাও প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ২৪৪ রানে সাত উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া এখন কার্যত ধুঁকছে। 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার থেকে এখনও তারা ২৩০ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছিল। তৃতীয় দিনের প্রথম সেশনে আরও ২ উইকেট হারিয়ে ৮০ রান করেছে। টিম ইন্ডিয়াকে ফলো-অন বাঁচাতে এখনও ৩১ রান করতে হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত ঈশ্বরের কাছে প্রার্থণা করছেন, যেন এই লজ্জার হাত থেকে কোনওক্রমে বাঁচা যায়। 


```