Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ঋষভের সঙ্গে তর্কাতর্কি লিটনের, চিপক টেস্টের প্রথমদিনই ঝামেলা! দেখুন ভিডিও

১৫ ওভারের তৃতীয় বলে ঋষভ পন্থ এবং লিটন দাসের মধ্যে প্রবল তর্কাতর্কি দেখতে পাওয়া য়ায়।

ঋষভের সঙ্গে তর্কাতর্কি লিটনের, চিপক টেস্টের প্রথমদিনই ঝামেলা! দেখুন ভিডিও

ঝামেলায় জড়িয়েছেন ঋষভ পন্থ এবং লিটন দাস

শেষ আপডেট: 19 September 2024 11:59

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচটি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। তবে ম্যাচের প্রথমদিনই উত্তপ্ত পরিবেশ দেখতে পাওয়া গেল। ঝামেলায় জড়ালেন ঋষভ পন্থ এবং বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

কী কারণে ঝামেলায় জড়ালেন ঋষভ এবং লিটন। আসলে প্রথম দিনের প্রথম সেশনে ঋষভ একটি সিঙ্গলস নিতে গিয়েছিলেন। ঠিক সেইসময় এই ঝামেলার সূত্রপাত হয়।

২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনার পর এই প্রথমবার টেস্ট ক্রিকেটে কামব্যাক করলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার। চোটের কারণে প্রায় দেড় বছর তিনি ২২ গজে ফিরতে পারেননি।

২০২৪ আইপিএল টুর্নামেন্টের হাত ধরে তিনি পেশাদার ক্রিকেটে ফের কামব্যাক করেন। এরপর টি-২০ বিশ্বকাপেও তিনি টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন।

ঋষভ এবং লিটনের ঝামেলার ভিডিও দেখে নিন:

প্রসঙ্গত, ১৫ ওভারের তৃতীয় বলে ঋষভ পন্থ এবং লিটন দাসের মধ্যে প্রবল তর্কাতর্কি দেখতে পাওয়া য়ায়। আসলে প্যাডে বল লাগার পর ঋষভ একটা সিঙ্গলস চুরি করে নেন। এটা দেখেই কার্যত হতাশ হয়ে পড়েন লিটন। তিনি নিজের হতাশার কথা ঋষভকে জানান। তাঁর কথায়, এহেন ডিফ্লেকশনে কেউ সাধারণত রান নেয় না। যদিও বিষয়টা খুব বেশিদুর আর গড়ায়নি।

উল্লেখ্য, চিপক টেস্টে বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে প্রথম দিনের লাঞ্চ ঘোষণা করা হয়েছে। প্রথম দিনের প্রথম সেশনে ভারত ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে। বাংলাদেশের হয়ে তিনটে উইকেটই শিকার করেছেন হাসান মেহমুদ। ভারতীয় ব্যাটারদের মধ্যে ফিরে গিয়েছেন রোহিত শর্মা (৬), শুভমান গিল (০) এবং বিরাট কোহলি (৬)। আপাতত ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল (৩৭) এবং ঋষভ পন্থ (৩৩)।


```