Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ধোনির পরামর্শেই সাফল্য, বাংলাদেশকে উড়িয়ে স্বীকার রিঙ্কুর

তিন ম্য়াচের এই টি-২০ সিরিজে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের একেবারে বেহাল দশা হয়ে গিয়েছে।

ধোনির পরামর্শেই সাফল্য, বাংলাদেশকে উড়িয়ে স্বীকার রিঙ্কুর

মহেন্দ্র সিং ধোনি এবং রিঙ্কু সিং

শেষ আপডেট: 10 October 2024 14:09

দ্য ওয়াল ব্যুরো: বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশের বিরুদ্ধে নীতিশ কুমার রেড্ডি যখন ধ্বংসলীলা চালাচ্ছিলেন, উইকেটের অপর প্রান্তে কার্যত নাবিকের দায়িত্ব পালন করছিলেন রিঙ্কু সিং। দ্বিতীয় টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়ার জয়ের পিছনে তাঁর এই অবদান অনস্বীকার্য। সেকারণে ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসিত হয়েছেন তিনি। কিন্তু, কীভাবে নিজেকে এমন মোটিভেট করলেন রিঙ্কু? বাংলাদেশকে ৮৬ রানে হারানোর পর নিজেই সেকথা স্বীকার করলেন। জানালেন, তাঁর এই ইনিংসের পিছনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এক বিশাল অবদান রয়েছে।

প্রসঙ্গত, এই ম্য়াচে রিঙ্কু যখন ব্যাট করতে নামেন, তখন টিম ইন্ডিয়ার অবস্থা একেবারে ভাল ছিল না। পাওয়ার প্লে চলাকালীন টিম ইন্ডিয়ার টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে যায়। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স দলের তারকা ফিনিশার যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেন। ম্য়াচের শেষে তিনি বললেন, 'আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, সেই সময় পরিস্থিতি যথেষ্ট কঠিন ছিল। কারণ সেইসময় টিম ইন্ডিয়ার ২০ রানে ৩ উইকেট পড়ে গিয়েছে। ফলে ওই সময়টা আমার মাথা ঠাণ্ডা রাখার দরকার ছিল। সেটাই করেছি। একেবারে স্ট্রেট শট খেলেছি। এটাই আমার সহজাত প্রবৃত্তি।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই ব্যাপারে আমি আগে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলেছিলাম। সেই পরামর্শও আমাকে অনেকটা সাহায্য করেছে। আমি ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। যেহেতু উইকেটটা একটু স্লো ছিল, বলটা একটু আটকে আটকে আসছিল; তাই নীতিশের সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তুলতে চেয়েছিলাম। তবে মেহমুউল্লাহর ওই নো-বলটা গোটা ম্য়াচের মোমেন্টাম বদলে দেয়। এরপর থেকে নীতিশকে আর আটকানো যায়নি।'

প্রসঙ্গত, তিন ম্য়াচের এই টি-২০ সিরিজে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের একেবারে বেহাল দশা হয়ে গিয়েছে। সিরিজের প্রথম ম্য়াচে টাইগারদের ৭ উইকেটে হারতে হয়েছিল। তারপর এই ৮৬ রানের বিশাল ব্যবধানে। ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। বাংলাদেশের সামনে আপাতত হোয়াইটওয়াশ বাঁচানো টার্গেট। আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে আয়োজিত সিরিজের শেষ ম্য়াচেও রিঙ্কু বাংলাদেশি বোলারদের দুরমুশ করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।


```