Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ভারতের কপালটাই খারাপ! পারথ টেস্ট পরিচালনায় 'অপয়া' আম্পায়ার

কেটলবরোর নাম শুনেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন।

ভারতের কপালটাই খারাপ! পারথ টেস্ট পরিচালনায় 'অপয়া' আম্পায়ার

পারথ টেস্টে আম্পায়ারিং করবেন রিচার্ড কেটলবরো

শেষ আপডেট: 21 November 2024 17:09

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফি। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি পারথের অপ্টাস স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচের জন্য ইতিমধ্যে আইসিসি আম্পায়ারদের নাম ঘোষণা করে দিয়েছে। এই তালিকায় নাম রয়েছে ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড কেটলবরোর। ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যে তাঁকে 'অপয়া' তকমা দিয়েছে। 

প্রসঙ্গত, পাঁচ ম্য়াচের এই টেস্টে সিরিজটা ভারতীয় ক্রিকেট দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতীয় ক্রিকেট দলকে এই সিরিজটা কমপক্ষে ৪-০ ব্যবধানে জিততেই হবে। এই পরিস্থিতিতে কেটলবরোর নাম শুনেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন।

এই ম্যাচে আবার পারিবারিক কারণে খেলতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি, এক পুত্রসন্তানের বাবা হয়েছেন রোহিত। তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। তিনি অবশ্য নিজের ক্যাপ্টেন্সির ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, অপ্টাস স্টেডিয়ামে টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এই স্টেডিয়ামে যে দল টস জিতেছে, তারা এখনও পর্যন্ত চারটে ম্যাচে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে বলা যেতেই পারে, এই মাঠে যে দলই টসে জয়লাভ করে, তাদের হাতে ম্য়াচের লাগাম অনেকটাই চলে আসে।


```