
ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার রিচা ঘোষ
শেষ আপডেট: 6 October 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ মহিলা টি-২০ বিশ্বকাপে রবিবার টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই গুরুত্বপূর্ণ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার রিচা ঘোষ ডাইভ দিয়ে একটা চোখ ধাঁধানো ক্যাচ তালুবন্দি করলে। বাংলার মেয়ের এমন পারফরম্য়ান্স দেখে ইতিমধ্যে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।
উইকেটের পিছনে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন রিচা ঘোষ। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানার একটি চোখ ধাঁধানো ক্যাচ তিনি তালুবন্দি করলেন। এমন কিপিং দেখার পর অনেকেই তাঁকে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। প্রসঙ্গত এই ম্য়াচে পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে।
পাকিস্তান ইনিংসের ১৪ ওভারের শেষ বলে এই ঘটনাটি ঘটেছে। আশা শোভনার ঘূর্ণিতে কার্যত পরাস্ত হলেন পাক অধিনায়ক। আশার বলটা কার্যত বুঝতেই পারেননি ফতিমা সানা। বলটা তাঁর ব্যাটের বাইরের কানা লেগে পিছনের দিকে চলে যায়।
উইকেটের পিছনে প্রস্তুত ছিলেন রিচা ঘোষ। তিনি চোখের নিমেষে বাঁ-দিকে ডাইভ মারেন। সেইসঙ্গে একটি অসাধারণ ক্যাচও তালুবন্দি করে নেন তিনি। ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি ফতিমা। মাত্র ১৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।
WHAT. A. CATCH. ????#RichaGhosh's superb reflexes see ???????? skipper #FatimaSana's back off #AshaSobhana's bowling! ????
— Star Sports (@StarSportsIndia) October 6, 2024
What total will Pakistan post? ????
???? Watch #WomensWorldCupOnStar ???? #INDvPAK LIVE NOW pic.twitter.com/LoTtUc9JUA
টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট এই ম্য়াচে ঝাঁ চকচকে পারফরম্য়ান্স করেছে। অরুন্ধতী রেড্ডি ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেন। জোড়া উইকেট তুলে নিয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল। এছাড়া একটি করে উইকেট নেন রেণুকা সিং ঠাকুর, দীপ্তি শর্মা এবং আশা শোভনা।