Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবার 'অপমানিত' মন্তব্যে বাড়ল চাপ! কেন ক্ষমা চাইলেন অশ্বিন?

যদি এই 'অপমানিত' মন্তব্য বোর্ডের নজরে চলে আসে, তাহলে আইপিএল টুর্নামেন্টেও তাঁর পক্ষে খেলা যথেষ্ট কঠিন হয়ে যাবে বলে অনেকে মনে করছেন।

বাবার 'অপমানিত' মন্তব্যে বাড়ল চাপ! কেন ক্ষমা চাইলেন অশ্বিন?

বাবার মন্তব্যের কারণে ক্ষমা চাইলেন অশ্বিন

শেষ আপডেট: 20 December 2024 11:50

দ্য ওয়াল ব্য়ুরো : সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেসার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু, কেন তিনি আচমকা এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। ইতিমধ্য়ে অশ্বিনের বাবা মন্তব্য করেছেন, দীর্ঘদিন ধরে নাকি টিম ইন্ডিয়ায় নাকি অপমানিত হচ্ছিলেন। এই অভিযোগ সংবাদমাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। শেষপর্যন্ত বাবার এই মন্তব্যের কারণে অশ্বিন সংবাদমাধ্যমের কাছে ক্ষমাও চাইলেন।

অশ্বিন বললেন, 'আমার বাবা সংবাদমাধ্যমের ব্যাপারে অতটাও ওয়াকিবহাল নন। সেকারণে আমি আশা করব যে বাবার এই মন্তব্যকে অতটাও গুরুত্ব দেওয়া হবে না। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার বাবাকে ক্ষমা করে দিন। এই পরিস্থিতিতে ওঁকে একা থাকতে দিন।'

ইতিপূর্বে, অবসর গ্রহণের সময় অশ্বিন জানিয়েছিলেন যে তাঁর মধ্যে এখনও অনেকটা ক্রিকেট বাকি রয়েছে। টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁকে আর দেখতে না পাওয়া গেলেও, চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি আগামী বেশ কয়েকটা বছর খেলতে চান। ইতিমধ্যে অশ্বিনের বাবার এহেন মন্তব্য টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ-স্পিনারের উপর চাপ বাড়তে পারে বলেই অনেকে মনে করছে।

কারণ, আইপিএল টুর্নামেন্ট পরিচালনা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যদি এই 'অপমানিত' মন্তব্য বোর্ডের নজরে চলে আসে, তাহলে আইপিএল টুর্নামেন্টেও তাঁর পক্ষে খেলা যথেষ্ট কঠিন হয়ে যাবে বলে অনেকে মনে করছেন। সেকারণেই অশ্বিন কিছুটা হলেও 'ঢোঁক' গিললেন। সেই উত্তর এখনও অবশ্য পাওয়া যায়নি।


```