Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রিটায়ারমেন্টের পর কী করবেন অশ্বিন? জানালেন নিজের ফিউচার প্ল্যান

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, আচমকা এই অবসর গ্রহণের পর কী করবেন 'আন্না'?

রিটায়ারমেন্টের পর কী করবেন অশ্বিন? জানালেন নিজের ফিউচার প্ল্যান

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন

শেষ আপডেট: 20 December 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। গত বুধবার (১৮ ডিসেম্বর) গাব্বা টেস্ট ড্র হওয়ার পরই তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, আচমকা এই অবসর গ্রহণের পর কী করবেন 'আন্না'? সেই উত্তর তিনি নিজেই অবশ্য স্পষ্ট করে দিয়েছেন।

বৃহস্পতিবারই (১৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। এই সময় সাংবাদিকরা তাঁকে ফিউচার প্ল্যান নিয়ে প্রশ্ন করেন। কারণ, অশ্বিন নিজেই জানিয়েছেন যে তাঁর মধ্যে এখনও অনেকটাই ক্রিকেট বাকি রয়েছে। 

জবাবে ভারতের এই প্রাক্তন ক্রিকেটার বললেন, 'আমি আপাতত চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন খেলতে চাই। আমি মনে করি, একজন ক্রিকেটার হিসেবে আমি আগামীদিনেও পারফরম্যান্স করব। শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট থেকে তো অবসর গ্রহণ করেছি।'

পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, 'সকলেই খুব ভাল করে জানেন যে একজন ক্রিকেটার হিসেবে আমাদের জীবনে প্রচুর চড়াই-উতরাই এসেছে। আমি যখন ঘুমোতে যেতাম, তখন একরাশ চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেত। কীভাবে উইকেট শিকার করব, কীভাবে রান করব। কিন্তু, গত ২ বছর ধরে এমন কোনও চিন্তা মাথার মধ্যে আসেনি। সেকারণেই বুঝতে পারলাম যে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার সময় এসে গিয়েছে। এখনই নতুন কোনও টার্গেট আমি স্থির করিনি। আপাতত প্রাণভরে বিশ্রাম করতে চাই।'


```