Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তন, অশ্বিনের পরিবর্তে দলে এলেন কে?

তনুশ কোটিয়ান এখনও পর্যন্ত ৩৩ প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাটিং এবং বোলিংয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন

টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তন, অশ্বিনের পরিবর্তে দলে এলেন কে?

টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন

শেষ আপডেট: 23 December 2024 20:14

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজে তিনটে ম্য়াচ ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে। তৃতীয় টেস্ট ম্য়াচটা ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হয়েছিল। এই টেস্ট ড্র হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এবার তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট দলে সুযোগ দেওয়া হয়েছে তনুশ কোটিয়ানকে। বক্সিং ডে টেস্ট ম্য়াচের আগেই অলরাউন্ডার তনুশ ভারতীয় ক্রিকেট দলে যোগ দেবেন। ইতিমধ্যে নিজের পারফরম্য়ান্সের দৌলতে তনুশ যথেষ্ট সুনাম অর্জন করেছেন। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন।

বিজয় হাজারে ট্রফি খেলছেন তনুশ

আপাতত মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছেন তনুশ কোটিয়ান। বর্তমানে তিনি অহমেদাবাদে রয়েছেন। আপাতত তিনি মুম্বই আসবেন। এরপর মঙ্গলবার তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলেছিলেন তনুশ। গত মাসে অস্ট্রেলিয়াতেই ছিলেন তিনি। এই পরিস্থিতিতে তাঁকে আর ভিসা সমস্যায় পড়তে হবে না।

একনজরে তনুশ কোটিয়ানের কেরিয়ার

তনুশ কোটিয়ান এখনও পর্যন্ত ৩৩ প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাটিং এবং বোলিংয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। তিনি ১০১ উইকেট শিকারের পাশাপাশি ৪১.২১ ব্যাটিং করে মোট ১,৫২৫ রান করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর দুটো শতরানও রয়েছে।

অন্যদিকে, লিস্ট এ ক্রিকেটের ২০ ম্যাচে তিনি ২০ উইকেট শিকারের পাশাপাশি ৯০ রান করেন। পাশাপাশি ৩৩ টি-২০ ম্য়াচে তিনি ৩৩ উইকেট শিকারের পাশাপাশি এখনও পর্যন্ত ৮৭ রান করেছেন।

২৬ ডিসেম্বর থেকে শুরু হবে চতুর্থ টেস্ট ম্য়াচ

চলতি বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট ম্য়াচ মেলবোর্নে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচের আগেই কোটিয়ান ভারতীয় ক্রিকেট দলে যোগ দেবেন। শেষ ৫ ম্যাচে তিনি মোট তিনটে উইকেট শিকার করেছেন। যদিও তিনি ব্যাট করার কোনও সুযোগ পাননি।


```