Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সেঞ্চুরির পর রবি শাস্ত্রীকে 'ধন্যবাদ', কেন কৃতজ্ঞতা স্বীকার করলেন অশ্বিন?

আগামীকাল সকালবেলা পেসাররা এই উইকেটে কিছুটা সাহায্য পেতে পারেন।

সেঞ্চুরির পর রবি শাস্ত্রীকে 'ধন্যবাদ', কেন কৃতজ্ঞতা স্বীকার করলেন অশ্বিন?

সেঞ্চুরি করার পর অশ্বিনের মুখে হাসি

শেষ আপডেট: 19 September 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্ট ম্যাচে প্রথম দিনের স্টাম্প ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। প্রথম দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করেছে। প্রথম দিনের অন্তিম লগ্নে শতরান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তিনি আপাতত ১০২ রানে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে সেঞ্চুরির দোরগোড়ায় রয়েছেন রবীন্দ্র জাদেজাও। তিনি ৮৬ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিন সকালে টিম ইন্ডিয়ার এই দুই ব্যাটার স্কোরবোর্ড কতদুর এগিয়ে নিয়ে যেতে পারেন, সেদিকেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাকিয়ে রয়েছে।

প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর রবি শাস্ত্রীকে দেওয়া একটি ইন্টারভিউয়ে অশ্বিন বললেন, 'এই মাঠে শতরান, আমার কাছে বরাবরই খুব স্পেশাল। শেষবার যখন এই মাঠে শতরান করেছিলাম, সেইসময় তুমি টিম ইন্ডিয়ার কোচ ছিলে। সেজন্য ধন্যবাদ।'

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এমন একটা উইকেটে ঋষভের মতো ব্যাট করাই দরকার। এটা চেন্নাইয়ের সেই পুরনো উইকেট। এখানে বাউন্সের পাশাপাশি বল ক্যারিও করছে। ফলে একটু রুম পেলেই সেখান থেকে বাউন্ডারি হাঁকানো যাচ্ছে।'

প্রথম দিন অশ্বিন শতরান করলেন জাদেজা কিন্তু তাঁর পাশে ছায়সঙ্গীর মতো এঁটে ছিলেন। সেকারণে সতীর্থ পার্টনারের প্রশংসা করে অ্যাশ বললেন, 'জাদেজা আমাকে অনেকটাই সাহায্য করেছে। একটা সময় ব্যাট করতে করতে আমার প্রচন্ড ঘাম দিচ্ছিল এবং আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। সেই সময়টা জাদেজা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। ও এককথায় সলিড। আমাদের স্কোয়াডের অন্যতম সেরা ব্যাটার। ও আমাকে স্পষ্ট করে দিয়েছিল যে ২ রানটা ৩ করার একেবারে দরকার নেই। সেটা আমাকে খুব সাহায্য করেছিল। আগামীকাল সকালবেলা পেসাররা এই উইকেটে কিছুটা সাহায্য পেতে পারেন। তবে আমাদের দেখেশুনে খেলতে হবে।'


```