Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বাংলাদেশের বিরুদ্ধে 'ইতিহাস' অশ্বিনের, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে গড়লেন রেকর্ড

বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম শতরানটি রবিচন্দ্রন অশ্বিন মাত্র ১০৮ বলে পূরণ করেন।

বাংলাদেশের বিরুদ্ধে 'ইতিহাস' অশ্বিনের, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে গড়লেন রেকর্ড

সেঞ্চুরি করার পর হাসি অশ্বিনের মুখে

শেষ আপডেট: 19 September 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। এই সিরিজের প্রথম টেস্ট ম্য়াচটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার শুরুটা বেশ খারাপ হয়েছিল। মাত্র ৩৪ রানে তিনটে উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। এরপর ভারতীয় ক্রিকেট দলের হাল এতটাই খারাপ হয়ে যায় যে মাত্র ১৪৪ রানে ৬ উইকেট তারা হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ত্রাতা হয়ে মাঠে নামেন। তিনি অপরাজিত ১০২ রান তো করলেনই, পাশাপাশি টিম ইন্ডিয়াকে এই কঠিন পরিস্থিতি থেকেও উদ্ধার করেন। ইতিমধ্যে তিনি ইতিহাস গড়ে একটা বড় রেকর্ড কায়েম করলেন।

অশ্বিন ক্রিকেট বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের পাশাপাশি ২০ বার ফিফটি প্লাস স্কোর করেছেন। এই পরিসংখ্যানে অশ্বিনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। তিনি ৬০৪ উইকেট শিকারের পাশাপাশি ১৪ বার ফিফটি প্লাস স্কোর করেছেন।

অশ্বিনের কেরিয়ারের ষষ্ঠ শতরান

চিপক স্টেডিয়ামে বাংলাদেশি বোলারদের কার্যত ধুয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর সেইসঙ্গে টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরানটাও পূরণ করলেন তিনি। এমন একটা সময়ে তিনি ভারতীয় ক্রিকেট দলের হাল ধরলেন যখন টিম ইন্ডিয়া ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। এই ইনিংসে অশ্বিন দশটি বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি জোড়া ছক্কা হাঁকিয়েছেন। 

এই সেঞ্চুরি করার পাশাপাশি অশ্বিন ভারতের হয়ে সাত নম্বর কিংবা তার নিচে নামা ব্যাটারদের মধ্যে সর্বাধিক শতরান করলেন। এই একই কৃতিত্বের অধিকারী টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি। এই দুই কিংবদন্তি ক্রিকেটার ভারতের হয়ে চারটে করে শতরান করেছেন।

অশ্বিনের টেস্ট কেরিয়ারে সবথেকে দ্রুত শতরান

বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম শতরানটি রবিচন্দ্রন অশ্বিন মাত্র ১০৮ বলে পূরণ করেন। সেইসঙ্গে তিনি নিজের টেস্ট কেরিয়ারে সবথেকে দ্রুত শতরানটাও করে ফেললেন। ইতিপূর্বে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ১১৭ বলে শতরান করেন। এই ইনিংসের মাধ্যমে অশ্বিন প্রমাণ করে দিলেন, তাঁর বুড়ো হাড়ে এখনও অনেক ভেলকি বাকি রয়েছে।


```