Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবির আলোয় 'আলোকিত' টিম ইন্ডিয়া, অনন্য রেকর্ড গড়লেন অশ্বিন

ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী কোর্টনি ওয়ালসের রেকর্ড ভেঙে দিয়েছিলেন অশ্বিন।

রবির আলোয় 'আলোকিত' টিম ইন্ডিয়া, অনন্য রেকর্ড গড়লেন অশ্বিন

টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন

শেষ আপডেট: 24 October 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দল যে ক'টি টেস্ট সিরিজ খেলেছে, অধিকাংশ সিরিজেই টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন কোনও না কোনও নতুন রেকর্ড গড়েছেন। ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচেও তেমনই নজির দেখতে পাওয়া গেল।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অফস্পিনার এখনও পর্যন্ত মোট তিন উইকেট শিকার করেছেন। আর সেইসঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে সর্বাধিক উইকেট শিকারের নয়া নজিরও কায়েম করেছেন।

ইতিপূর্বে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। সেইসময়ই টেস্ট ক্রিকেটে মোট উইকেট শিকারের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী কোর্টনি ওয়ালসের রেকর্ড ভেঙে দিয়েছিলেন অশ্বিন। ১৯৮৪ সাল থেকে ২০০১ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছিলেন ওয়ালস। আর সেইসঙ্গে তিনি মোট ৫১৯ উইকেট শিকার করেছিলেন।

১৮৮ উইকেট শিকার করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নজির গড়লেন অশ্বিন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিন এখনও পর্যন্ত মোট ১৮৮ উইকেট শিকার করেছেন। তাঁর ঠিক পিছনেই রয়েছেন অস্ট্রেলিয়ার তিনজন তারকা বোলার। নাথান লিয়ন (১৮৭ উইকেট), প্যাট কামিন্স (১৭৫ উইকেট) এবং মিচেল স্টার্ক (১৪৭ উইকেট)। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন পেস বোলার স্টুয়ার্ট ব্রড। তিনি ১৩৪ উইকেট শিকার করেছেন।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অশ্বিনের চোখ ধাঁধানো বোলিং গড়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি মাত্র ২০.৭৪ গড়ে বোলিং করেছেন। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটে সাইকেলেই (২০১৯-২১, ২০২১-২৩ এবং ২০২৩-২৫) খেলেছেন তিনি।

টিম ইন্ডিয়ার এই ডানহাতি অফস্পিনার ৪৪.৪৫ স্ট্রাইক রেটে এই তিনটে সাইকেলে মোট ৩৯টি ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৭৪ ইনিংস। সেরা বোলিং পরিসংখ্যান ৭১ রানে ৭ উইকেট।

অন্যদিকে, ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে কুম্বলে মোট ৬১৯ উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় কুম্বলে চতুর্থ স্থানে রয়েছেন। আর অশ্বিন সাত নম্বরে। তিনি ১০৪ টেস্ট ম্য়াচে মোট ৫৩১ উইকেট শিকার করেছেন।


```