Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

মরুপ্রান্তর থেকে চেরাপুঞ্জি, নতুন বাড়িতে আজ কোয়ালিফায়ার নিশ্চিত করতে চায় রাজস্থান

পাঞ্জাব কিংসের এবারের আইপিএলে আর কিছু পাওয়ার নেই। প্লে-অফের রাস্তা থেকে বহু আগেই ছিটকে গিয়েছে। উল্টোদিকে নয় ম্যাচের আটটাতে জিতে কিছুদিন আগেও লিগ টেবিলের একেবারে শীর্ষে ছিল রাজস্থান। রাতারাতি পর পর তিন ম্যাচ হেরে বসেছে। প্লে-অফে পৌঁছে গিয়েছে, সেসব নিয়ে চিন্তা নেই। কিন্তু প্লে-অফের অঙ্কটা জটিল।

মরুপ্রান্তর থেকে চেরাপুঞ্জি, নতুন বাড়িতে আজ কোয়ালিফায়ার নিশ্চিত করতে চায় রাজস্থান

গুয়াহাটিতে আজ সঞ্জুর পাশাপাশি ভাল ব্যাট করতে মরিয়া থাকবেন অসমের ঘরের ছেলে রিয়ান পরাগ।

শেষ আপডেট: 15 May 2024 13:56

দ্য ওয়াল ব্যুরো: কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের সেই কবিতাটা মনে পড়ে যায়। 'চেরাপুঞ্জির থেকে একখানি মেঘ ধার দিতে পারো গোবি সাহারার বুকে?' রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ। এদিকে খেলা হবে থর মরুভূমির উল্টো গোলার্ধে, চেরাপুঞ্জির কাছেই, গুয়াহাটিতে। রাজস্থানের কপালটাও কেমন রাতারাতি ওরকম বেভুল হয়ে গিয়েছে! নয় ম্যাচের আটটাতে জিতে কিছুদিন আগেও লিগ টেবিলের একেবারে শীর্ষে ছিল। রাতারাতি পর পর তিন ম্যাচ হেরে বসেছে। প্লে-অফে পৌঁছে গিয়েছে, সেসব নিয়ে চিন্তা নেই। কিন্তু প্লে-অফের অঙ্কটা জটিল। টেবিলের চারটে দল কোয়ালিফাই করবে। প্রথম দুই দল একে-অপরকে খেলবে। যে জিতবে সে সরাসরি ফাইনালে। কিন্তু তিন আর চারের মধ্যে যে জিতবে, সে আবার সরাসরি ফাইনালে যাবে না। তাকে খেলতে হবে প্রথম দুই দলের খেলায় যে হারবে, তার সঙ্গে। 

রাজস্থান সেইজন্য আর কোনও ঝুঁকিতে যেতে চাইছে না। ইতিমধ্যে লিগ টেবিলের সবার ওপরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দুয়ে রাজস্থান। আজ পাঞ্জাব কিংসের সঙ্গে হেরে গেলে গল্প ঘুরে যেতে পারে। তিন বা চারে চলে গেলে তখন ফাইনালে উঠতে দুটো ম্যাচ খেলতে হবে তাদের। এই টি-২০ ফর্ম্যাটে কোনও কিছুর গ্যারান্টি নেই। খামোকা চাপ বাড়িয়ে লাভ কী? বেমক্কা দুই ম্যাচের একটায় হেরে বসলেই গল্প শেষ। অতএব সঞ্জু স্যামসনরা আজ বর্ষাপাড়ায় ভূপেন হাজারিকা স্টেডিয়ামে নামার আগে সম্ভবত টিম মিটিং-এও এই কথাটাই বলবেন। যাই করো বাপু, জল যেন এলিমিনেটরে না গড়ায়। এখনও অবধি তিন-চারে আছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। একদল রানের পাহাড় চাপিয়ে চাপিয়ে জিতছে। দ্বিতীয় দলকে চেন্নাইতে চিপকের মাঠে মোকাবিলা না করলেই যে কোনও দল খুশি হয়ে যাবে। 

পাঞ্জাব কিংসের এবারের আইপিএলে আর কিছু পাওয়ার নেই। প্লে-অফের রাস্তা থেকে বহু আগেই ছিটকে গিয়েছে। লিগ টেবিলের একেবারে তলায় রয়েছে। খেলা-টেলা হয়ে গেলে পাঞ্জাবের প্রভসিমরণ সিংহ, আশুতোষ শর্মা, আরশদীপ সিংহরা একটু ব্রহ্মপুত্রে নৌকাবিহার-টিহার করে আসতে পারেন। কিন্তু রাজস্থানের হয়েছে সমস্যা। তাদের তারকা ওপেনার জস বাটলার লন্ডনের বিমান ধরেছেন। টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের ক্রিকেটারদের কালবিলম্ব না করে দেশে ফিরতে হুকুম দিয়েছে ইংল্যান্ড বোর্ড। অতএব ব্যাগপত্তর গুছিয়ে রওনা দিয়েছেন কলকাতার ফিল সল্ট, বেঙ্গালুরুর উইল জ্যাকস। পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারান ও কলকাতায় এসে ঝড় তুলে যাওয়া ওপেনার জনি বেয়ারস্টো অবশ্য বর্ষাপাড়ায় আজকের ম্যাচটা খেলেই যাবেন। ফলে খাতায় কলমে পাঞ্জাব কিংস তাদের পুরনো শক্তিতেই রয়েছে। কিন্তু যশস্বীর সঙ্গে কাকে ওপেন করাবেন সঞ্জু? 

গুয়াহাটির পাঁচতারা হোটেলে যা খবর, সম্ভবত টম কোলার-ক্যাডমোরকে আজ ওপেন করাতে পারে রাজস্থান। পাশাপাশি গুয়াহাটির স্থানীয়দের জন্য ভাল খবর, আজ প্রথম একাদশে থাকবেন অসমের তারকা ব্যাটসম্যান রিয়ান পরাগ। অসমিয়ার পাশাপাশি বাংলায় দিব্যি বলতে পারেন তিনি। কিন্তু পাঞ্জাবের বেয়ারস্টো-প্রভসিমরণ-শশাঙ্ক-আশুতোষ... এই টপ অর্ডারকে থামাতে আজ রাজস্থানের অন্তিম পরীক্ষা যুজবেন্দ্র চহাল, অশ্বিন ও ট্রেন্ট বোল্টের। একে তো বর্ষাপাড়ায় এবারে বেশি ম্যাচ হয়নি। তার ওপর আজ জোর পূর্বাভাস আছে বৃষ্টির। অতএব টসে জিতলে হয়ত আগেই ব্যাট করে নিতে চাইবেন সঞ্জুরা।


```