Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টির চোখরাঙানিতে ড্র'র দিকে কানপুর টেস্ট, WTC ফাইনালে আদৌ উঠতে পারবে টিম ইন্ডিয়া?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় টিম ইন্ডিয়া আপাতত শীর্ষস্থানে রাজত্ব করছে।

বৃষ্টির চোখরাঙানিতে ড্র'র দিকে কানপুর টেস্ট, WTC ফাইনালে আদৌ উঠতে পারবে টিম ইন্ডিয়া?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 28 September 2024 13:20

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। কিন্তু, চারটে সেশনের মধ্যে মাত্র ৩৫ ওভারই খেলা সম্ভব হয়েছে।

এই টেস্ট ম্যাচের প্রথম দিন আকাশ দীপ জোড়া উইকেট শিকার করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট দল তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছে।

দ্বিতীয় দিন সকালেও অনবরত বৃষ্টি হয়েই চলেছে। সেকারণে এখনও পর্যন্ত এক ওভারও বল গড়ায়নি। এই পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন, এই টেস্ট ম্যাচ হয়তো ড্র-এর দিকেই এগিয়ে যাচ্ছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় টিম ইন্ডিয়া আপাতত শীর্ষস্থানে রাজত্ব করছে। ১০ ম্যাচে তারা ৭১.৬৭ শতাংশ জয়লাভ করেছে। এই নিয়ে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা তৈরি করতে পারে।

বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া যদি ২-০ ব্যবধানে জয়লাভ করতে পারে, তাহলে ফাইনালের টিকিট কনফার্ম করতে বাকি আটটা ম্যাচের মধ্যে রোহিত শর্মার দলকে মাত্র তিনটে ম্যাচ জিততে হবে। এই সিরিজের পর টিম ইন্ডিয়াকে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে।

কিন্তু বৃষ্টির কারণে কানপুর টেস্ট যদি ড্র হয়ে যায়, তাহলে ভারতীয় ক্রিকেট দলকে বাকি আটটা ম্যাচের মধ্যে অন্তত পাঁচটা জিততেই হবে। 

সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলকে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিততে হবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার সিরিজে পাঁচটা টেস্ট ম্যাচের মধ্যে ভারতকে অন্তত দুটো জিততেই হবে। রাস্তাটা যে একেবারে সহজ হবে না, তা বলাই বাহুল্য।   


```