
দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন ক্রিকেটার পৃথ্বী শ
শেষ আপডেট: 28 November 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো : ইতিমধ্যে শেষ হয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন। গত ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ৬৩৯.১৫ কোটি টাকা খরচ করে ১৮২ জন ক্রিকেটারকে দলে নিয়েছেন।
ইতিমধ্যে পৃথ্বী শ-র জন্য মেগা অকশনে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি। প্রসঙ্গত, গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন পৃথ্বী। তবে এবার আইপিএল মেগা অকশনের আগে তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছিল।
এবার ৭৫ লাখ টাকা বেস প্রাইস নিয়ে অকশনে নেমেছিলেন পৃথ্বী শ। কিন্তু, টানা ব্যর্থতা এবং ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর থেকে আগ্রহ হারিয়েছিল। ইতিমধ্যে ট্রোলড হতে শুরু করেন পৃথ্বী শ।
কিন্তু মেগা অকশনের ঠিক আগে একটি ইউটিউব চ্যানেলে এই ট্রোলিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার এককালের 'প্রডিজি' ক্রিকেটার। তিনি স্পষ্ট বললেন, 'সবাইকে চিনে নিয়েছি।'
I really wish Prithvi Shaw lifts himself up, starts working hard and make all the changes that are needed to excel at the highest level.
— Madhav Sharma (@HashTagCricket) November 26, 2024
I really wish he comes back stronger! pic.twitter.com/2eLwEEyu4X
পৃথ্বী শ বললেন, 'প্রথম কথা তো এইসব ট্রোলিং দেখে আমি খুব হাসি। আমি এসব দেখতে ভালবাসি। সেটা ভাল হোক কিংবা খারাপ। আমার ব্যাপারে কে কী ভাবছেন, সেটা আমি জানতে চাই।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ট্রোল করা একেবারে ঠিক কাজ নয়। তবে অতটাও খারাপ নয়। আমি প্রত্যেকটা মিম এবং পোস্ট দেখি। কখনও মানসিক আঘাত পাই। কখনও কখনও মনে হয় যে এটা ভুল বলে দিল। এমনটা বলা উচিত হয়নি।'