Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক বছর নির্বাসিত শ্রীলঙ্কার ক্রিকেটার, কঠিন শাস্তি আইসিসি-র

২০২১ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন প্রবীণ জয়বিক্রমা।

এক বছর নির্বাসিত শ্রীলঙ্কার ক্রিকেটার, কঠিন শাস্তি আইসিসি-র

শ্রীলঙ্কার ক্রিকেটার প্রবীণ জয়বিক্রমা

শেষ আপডেট: 3 October 2024 15:48

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে এক বছরের জন্য নির্বাসিত করেছে। এরমধ্যে ৬ মাস তাঁকে সাসপেন্ড থাকতে হবে। আসলে এই ক্রিকেটার আইসিসি-র অ্যান্টি কোরাপশন কোড লঙ্ঘন করেছেন। সেকারণে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

প্রবীণ জয়বিক্রমাকে শাস্তি আইসিসি-র

আজ্ঞে হ্যাঁ, শ্রীলঙ্কার স্পিন বোলার প্রবীণ জয়বিক্রমাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আইসিসি-র দুর্নীতি দমন সংবিধানের ২.৪.৭ ধারা তিনি লঙ্খন করেছেন। ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার।

সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি লঙ্কা প্রিমিয়ার লিগেও প্রবীণের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আর্টিকেল ২.৪.৭ অনুসারে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রবীণের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি দমন শাখার তদন্তে বাধা সৃষ্টি করছিলেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রমাণাদি নষ্ট করা এবং লুকানোর চেষ্টাও করেছিলেন।

প্রবীণ জয়বিক্রমার ক্রিকেট কেরিয়ার

২০২১ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন প্রবীণ জয়বিক্রমা। তিনি এখনও পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে পাঁচটি করে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ম্য়াচ খেলেছেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-২০ ম্য়াচ খেলেছিলেন তিনি। পাঁচটি টেস্ট ম্যাচে প্রবীণ ২৫ উইকেট শিকার করেছিলেন। এছাড়া একদিনের ক্রিকেটে পাঁচটি এবং টি-২০ ক্রিকেটে জোড়া উইকেট তিনি শিকার করেন।


```