Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্টারনেটের দৌলতে মাঝআকাশেও রোহিতদের জয়ের সাক্ষী থাকলেন ওরা! ভাইরাল ভিডিও

সাতপাঁচ ভাবতে ভাবতে একরাশ মন খারাপ নিয়েই লন্ডন-গামী ভিস্তারা ফ্লাইটে উঠেছিলেন কয়েকজন ভারতীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০ হাজার ফুট উঁচুঁতে আকাশের বুক চিরে এগিয়ে চলেছে প্লেন!

 ইন্টারনেটের দৌলতে মাঝআকাশেও রোহিতদের জয়ের সাক্ষী থাকলেন ওরা! ভাইরাল ভিডিও

জয়ের সেই বিরল মুহূর্তে।

শেষ আপডেট: 30 June 2024 22:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ফাইনাল ম্যাচ বলে কথা! কিন্তু মাঝ আকাশে কি আর ইন্টারনেটের সংযোগ থাকবে! এদিকে ফ্লাইট মিস করলে অকারণে পকেটের অনেকগুলো টাকা নষ্ট হবে। গন্তব্যে পৌঁছনোর তাড়াও রয়েছে।

সাতপাঁচ ভাবতে ভাবতে একরাশ মন খারাপ নিয়েই লন্ডন-গামী ভিস্তারা ফ্লাইটে উঠেছিলেন কয়েকজন ভারতীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০ হাজার ফুট উঁচুঁতে আকাশের বুক চিরে এগিয়ে চলেছে প্লেন!

দোনামনা করতে করতে সঙ্গের ল্যাপটপটা খুলে বসলেন হরদীপ সিং! নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না! এ কী করে সম্ভব! মাঝ আকাশে বিমানের মধ্যে ইন্টারনেট পরিষেবা!


ওদিকে বার্বেডোজের মাঠে তখন চরম উত্তেজনা! বিদেশের খেলার মাঠের উত্তেজনার রেশ দেশের সর্বত্র। শনিবার রাতে গোটা ভারত যেন টি-২০ বিশ্বকাপে বন্দি! মাঝ আকাশই বা বাদ থাকবে কেন!

প্লেনে বসে এভাবে ভারতের বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকার আনন্দমুহূর্তকে লেন্সবন্দিও করেছেন হরদীপ সিং। পরে সোশ্যাল মাধ্যমে তা শেয়ার করতেই ভাইরাল! 

ভিডিওয় দেখা যাচ্ছে, ল্যাপটপে টি-২০ বিশ্বকাপে বুঁদ যাত্রীদের অনেকেই। অনেকের কাছে ল্যাপটপ ছিল না। তাঁরা নিজের আসন থেকে উঠে অন্যের ল্য়াপটপের সামনে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ের দৃশ্য!জয়ের সেই বিরল মুহূর্তে তাঁদের উল্লাসও করতে দেখা গেল।

হরদীপ সিং, যিনি ভিডিওটি রেকর্ড করেছেন, ভিস্তারাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, "ইন-ফ্লাইট ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা না করলে এভাবে প্লেনে বসে ভারতের বিজয় উৎসব মুহূর্তের সাক্ষী থাকা হত না।" সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফেও যাত্রীদের ধন্যবাদ জানানো হয়েছে।


```