Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইউ-টার্ন, অবসরের সিদ্ধান্ত বদলে 'হাস্যাস্পদ' পাকিস্তানি ক্রিকেটার

মঙ্গলবার পাকিস্তানের উদীয়মান পেস তারকা এহসানুল্লাহ আচমকা পিএসএল থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইউ-টার্ন, অবসরের সিদ্ধান্ত বদলে 'হাস্যাস্পদ' পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তানের তরুণ পেস বোলার এহসানুল্লাহ

শেষ আপডেট: 16 January 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেট থেকে অবসর গ্রহণ এবং সেই অবসর ভেঙে আবারও ফিরে আসা একেবারে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট দলে এই দৃশ্য প্রয়োজনের তুলনায় একটু বেশিই দেখতে পাওয়া যায়। সম্প্রতি পাকিস্তানের ২২ বছর বয়সি পেস বোলার আচমকা অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তবে মজার ব্যাপার হল, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অবসরের সিদ্ধান্ত বদলে ফেলেছেন তিনি।

ওই বোলার জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগের ড্রাফটে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে ডাকেনি। আর তাই খানিকটা অভিমানেই তিনি অবসর গ্রহণ করেছিলেন। এই সিদ্ধান্তের কারণে ওই বোলার আচমকাই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। এই পেস বোলারের নাম এহসানুল্লাহ।

২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত

আসলে, মঙ্গলবার পাকিস্তানের উদীয়মান পেস তারকা এহসানুল্লাহ আচমকা পিএসএল থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন। মাত্র ২২ বছর বয়সি এই তরুণ পেসারের অবসরের ঘোষণায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তিনি একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে অবসরের সিদ্ধান্ত ভেঙে ফেলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। আর সেকারণেই অভিমানে তিনি অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। 

তবে এই পেস বোলার ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এখনই তিনি অবসর গ্রহণ করছেন না। পাশাপাশি আরও কঠোর অনুশীলন করতেও প্রস্তুত তিনি। বললেন, 'আপনারা সকলেই জানেন যে কোনও ফ্র্যাঞ্চাইজি আমার প্রতি আগ্রহ প্রকাশ করেনি। সেকারণে আমি অভিমানী হয়ে পড়েছিলাম। অবশেষে এই অবসরের সিদ্ধান্ত গ্রহণ করি। নাহলে আমি কখনই এমন সিদ্ধান্ত গ্রহণ করতাম না। তবে আমি আরও কঠোর অনুশীলন করব। যাঁরা আমাকে দলে নিতে চাননি, তাঁরাই একদিন না একদিন আমাকে দলে নেবেন।'

পাকিস্তান সুপার লিগের গত মরশুমে এহসানুল্লাহ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ৭.৫৯ ইকোনমি রেটে বল করে তিনি এই টুর্নামেন্টে মোট ২২ উইকেট শিকার করেছিলেন। PSL টুর্নামেন্টে এই ধামাকাদার পারফরম্যান্সের কারণে তিনি হাতে গরম পুরস্কারও পেয়েছিলেন। জাতীয় ক্রিকেট দলে এন্ট্রি নেন তিনি। পাকিস্তান ক্রিকেট দলের হয়ে এহসানুল্লাহ একটি ওয়ানডে এবং চারটে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। জাতীয় ক্রিকেট দলের হয়ে তিনি মোট ৬ উইকেট শিকার করেন।


```