Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতের বিরুদ্ধে ফেভারিট পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পূর্বাভাস আমিরের

পূর্ব ঘোষণামতো, ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করায় রোহিত-ব্রিগেডে তাদের সমস্ত ম্যাচ খেলবে দুবাইয়ে। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

ভারতের বিরুদ্ধে ফেভারিট পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পূর্বাভাস আমিরের

মহম্মদ আমির

শেষ আপডেট: 13 January 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে যুযুধান লড়াইয়ে এগিয়ে শুরু করবে পাকিস্তান, চাপে থাকবে ভারত। দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। আগামী মাসে পাকিস্তানে বসতে চলেছে হেভিওয়েট টুর্নামেন্টের আসর। যদিও পূর্ব ঘোষণামতো, ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করায় রোহিত-ব্রিগেডে তাদের সমস্ত ম্যাচ খেলবে দুবাইয়ে। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। 

তার আগে ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেলেছেন আমির। তাঁর মতে, মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে তাঁর টিম যেভাবে আস্ট্রেলিয়ায় গিয়ে ক্যাঙারুদের এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের হারিয়েছেন, তাতে সাদা বলের টুর্নামেন্টে ফেভারিট পাকিস্তানই। তার উপর ঘরের মাটিতে খেলতে পারাটা বাড়তি অ্যাডভান্টেজ হতে পারে, মত আমিরের।

উলটো দিকে প্রথমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়া কিংবা অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ হারের জেরে রোহিত-বিরাটরা চাপে থাকবেন বলে মনে করছেন প্রাক্তন পাক ক্রিকেট তারকা। 

পাশাপাশি পেসার জসপ্রীত বুমরাহ চোটের জন্য ঘোরতর অনিশ্চিত। চ্যাম্পিয়নস ট্রফিতে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদি বুমরাহ দলে না থাকেন, তাহলে ভারতের বোলিং অ্যাটাক ৪০ থেকে ৫০ শতাংশ দুর্বল হয়ে পড়বে। সাফ জানিয়েছেন মহম্মদ আমির। যদিও এতকিছুর পরেও তিনি বলেন, যে-কোনও বড় টুর্নামেন্টে ভারত বরাবর তাঁর প্রিয় দল। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে ঘরে-বাইরে চাপের মুখে কতটা ঘুরে দাঁড়াতে পারবেন রোহিতরা, এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমিরের। 

তথ্য বলছে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভারত পাকিস্তানকে বরাবর নাস্তানাবুদ করেছে। একবার ছাড়া বাকি প্রতিবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে হিসেব উলটো। এই টুর্নামেন্টে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে পাক বাহিনী ভারতকে তিনবার হারিয়েছে। এবার দুবাইয়ের মাটিতে হিসেবটা বদলায় কি না, সেদিকেই চোখ থাকবে দুই মুলুকের তামাম ক্রিকেট অনুরাগীর।


```