Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটার, নজর কেড়েছিলেন অভিষেকেই, চিনতে পারেন?

আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা ভাল করলেও, মোটের উপর একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি।

পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটার, নজর কেড়েছিলেন অভিষেকেই, চিনতে পারেন?

পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটার অনিল দলপত

শেষ আপডেট: 11 December 2024 19:25

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তান ক্রিকেট দলে হিন্দু ক্রিকেটার? দানিশ কানেরিয়া ছাড়া আর কোনও ক্রিকেটারের নাম সেভাবে সামনে আসেনি। কিন্তু, আরও একজন হিন্দু ক্রিকেটার পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তিনি অনিল দলপত। আপনারা অনেকেই হয়ত এই নামের সঙ্গে বিশেষ পরিচিত নন। আসুন, অনিলের ক্রিকেট কেরিয়ার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

অনিল দলপত। পাকিস্তান ক্রিকেট দলের প্রথম হিন্দু ক্রিকেটার। সম্পর্কে তিনি দানিশ কানেরিয়ার কাকা হন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম বারি অবসর গ্রহণ করার পরই জাতীয় দলে অনিলের ডাক পড়ে। 

কেরিয়ারের শুরুটা বেশ ভালই করেছিলেন তিনি। ১৯৮৪ সালের মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচে অনিলের উইকেটকিপিং দক্ষতা যথেষ্ট নজর কেড়েছিল। পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি।

প্রসঙ্গত, অনিলের বাবার নাম ছিল দলপত সোনাভারিয়া। তিনি ক্রিকেট উদ্যোগপতি হওয়ার পাশাপাশি 'পাকিস্তান হিন্দুজ' নামে একটি ক্রিকেট ক্লাবের মালিকও ছিলেন। শুরুর দিকে অনিল তাঁর বাবার ক্লাবেই খেলতেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা ভাল করলেও, মোটের উপর একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি। ৯ টেস্ট ম্যাচে তিনি মাত্র ১৫.১৮ ব্যাটিং গড়ে রান করেছেন। ঝুলিতে রয়েছে একটাই মাত্র হাফসেঞ্চুরি। তাঁর কেরিয়ার খুব একটা দীর্ঘায়িত হয়নি। নয়ের দশকের শুরুতেই তিনি অবসর গ্রহণ করেন। শোনা যায়, ইমরান খানের পরোক্ষ প্রভাবেই তাঁকে জলদি অবসর গ্রহণ করতে হয়।


```