.jpg)
পাকিস্তান ক্রিকেট দল
শেষ আপডেট: 13 January 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের জন্য পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে মেন ইন গ্রিন।
এই দলের বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদির পাশাপাশি নাসিম শাহ এবং হ্যারিস রউফকে এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচকদের আশা, ক্রিকেটের এই মেগা ইভেন্ট শুরু হওয়ার আগে স্যাম আইয়ুবও ফিট হয়ে উঠবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে নেমে আইয়ুব চোট পেয়েছিলেন। এই চোট সারানোর জন্য তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির এই স্কোয়াডে পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জমানকে ফিরিয়ে আনা হয়েছে। গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ফখর জমানের সম্পর্ক নাকি একেবারে তলানিতে ঠেকেছে। ২০২৩ সালের নভেম্বর মাসে ফখর শেষবার পাকিস্তানের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। এরপর থেকে তাঁকে আর একদিনের ক্রিকেট দলে সুযোগ দেওয়া হয়নি।
এই স্কোয়াডের মিডল অর্ডারে তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, উসমান খানের পাশাপাশি কামরান গুলাম এবং সলমন আলি আঘার মতো ক্রিকেটারদেরও নাম সংযোজিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্প্রতি যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিলেন। তবে বোলিং ডিপার্টমেন্টে শাদাব খানকে দলে নেওয়া হয়নি। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিম।
মহম্মদ রিজওয়ান (অধিনায়ক-উইকেটকিপার), বাবর আজম, স্যাম আইয়ুব, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মহম্মদ হাসনেন, আবদুল্লা শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সলমন আলি আঘা, ইমাম-উল হক, ফখর জমান, হাসিবুল্লাহ, আব্বাস আফ্রিদি।