
মুলতান টেস্টে পরাস্ত পাকিস্তান ক্রিকেট দল
শেষ আপডেট: 11 October 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্য়ে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা মুলতানে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে পাকিস্তান লজ্জার হার স্বীকার করেছে। হারের পাশাপাশি এই ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল একটা লজ্জার রেকর্ডও কায়েম করেছে।
কী সেই রেকর্ড? প্রথম ইনিংসে তারা ৫৫০ রান করেও এক ইনিংসে এই ম্যাচ হেরে গিয়েছে। বিশ্বের প্রথম ক্রিকেট দল হিসেবে তারা এহেন লজ্জার মুখে পড়েছে। অন্যদিকে ইংল্যান্ড ক্রিকেট দলও একটা বড় রেকর্ড গড়ে ফেলেছে। প্রথম ইনিংসে কোনও দল ৫৫০ রান করার পরও তাদের হারাতে সক্ষম হয়েছে। ইতিপূর্বে, বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট দল নিজেদের ঘরের মাঠেই ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে গিয়েছিল।
পাকিস্তান ক্রিকেট দল এই ম্য়াচে প্রথম ব্যাট করতে নেমে ১৪৯ ওভারে ৫৫৬ রান করেছিল। আবদুল্লাহ শফিক, শান মাসুদ এবং সলমান আগার শতরান করেন। শফিক ১৮৪ বলে ১০২ রান করেন। শান ১৭৭ বলে ১৫১ রান করেন। আর সলমান আগা ১১৯ বলে ১০৪ রান করেন।
প্রথম ইনিংসের পর অনেকেই মনে করেছিলেন, পাকিস্তান বেশ শক্ত ভিতেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, জো রুট এবং হ্যারি ব্রুকের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে পাকিস্তান এই ম্যাচে ব্যাকফুটে চলে যায়। ইংল্যান্ডের হয়ে জো রুট ৩৭৫ বলে ১৭ বাউন্ডারির দৌলতে ২৬২ রান করেন। অন্যদিকে হ্যারি ব্রুক ৩২২ বলে ৩১৭ রান করেন। এই ডাবল এবং ট্রিপল সেঞ্চুরির পর ইংল্যান্ড ১৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮২৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে।
জবাবে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ২২০ রানেই অলআউট হয়ে যায়। এক ইনিংস এবং ৪৭ রানে তাদের এই ম্য়াচ হারতে হয়। ট্রিপল সেঞ্চুরির দৌলতে হ্যারি ব্রুকের হাতে তুলে দেওয়া হয় প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।