Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উলটে গেছে 'লক্ষ্মীর ভাণ্ডার', দেউলিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, যদি কোনও ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারেন, তাহলে সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে নাম বাদ দেওয়া হবে।

উলটে গেছে 'লক্ষ্মীর ভাণ্ডার', দেউলিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড

বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান

শেষ আপডেট: 3 October 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো : হ্যাঁ, ঠিকই পড়ছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমানে যা হাল, তাতে 'লক্ষ্মীর ভাণ্ডার' উলটে গিয়েছে বললেও নেহাতই মন্দ হয় না। গত চার মাস ধরে দলের ক্রিকেটারদের কোনও স্যালারি দেওয়া হয়নি। অবস্থা এতটাই শোচনীয় যে পাকিস্তান ক্রিকেটাররা যে কোনওদিন বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। 

সম্প্রতি আজতক-য়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয় যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বর্তমানে যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে, পিসিবি নাকি দেউলিয়া হয়ে গিয়েছে। 

আসলে পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই দেশের ক্রিকেটাররা গত চার মাস ধরে কোনও স্যালারি পায়নি। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের কেন্দ্রীয় বার্ষিক চুক্তির উপরেও বিপদের কালো মেঘ ঘুরপাক খাচ্ছে। দলের অধিকাংশ ক্রিকেটারের পকেট খালি থাকার কারণে ইতিমধ্যে তাঁরা অসন্তোষ প্রকাশ করতেও শুরু করেছেন।

তবে আপনাদের আরও একটা খবর দিয়ে রাখি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানেই বসতে চলেছে। দেশের প্রত্যেকটা স্টেডিয়াম নতুন করে সাজানোর জন্য় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জলের মতো টাকা খরচ করা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, যদি কোনও ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারেন, তাহলে সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে নাম বাদ দেওয়া হবে।

এই প্রসঙ্গে পিসিবি-র এক সূত্র জানিয়েছে, 'ঘরোয়া ক্রিকেটের কথা মাথায় রেখে একটা নতুন দল নির্বাচনের উপর জোর দেওয়া হবে। কয়েকটা সিদ্ধান্তের কারণে নতুন সেন্ট্রাল কনট্র্যাক্ট তৈরি হতে একটু সময় লাগছে। যাবতীয় সমস্যার সমাধান হলেই চুক্তি প্রকাশ্যে আনা হবে।'


```