Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ফ্রি'তেও কেউ দেখছে না ম্যাচ, চরম লজ্জা পাকিস্তান ক্রিকেটে

বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজেও পাকিস্তানি দর্শকেরা তেমন কোনও আগ্রহ দেখাননি।

ফ্রি'তেও কেউ দেখছে না ম্যাচ, চরম লজ্জা পাকিস্তান ক্রিকেটে

মুলতান টেস্টে ফাঁকা স্টেডিয়াম

শেষ আপডেট: 9 October 2024 14:15

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিন ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। সিরিজের প্রথম ম্য়াচটা খেলা হচ্ছে মুলতানে। প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।

কিন্তু, এই ম্যাচের প্রতি পাকিস্তান ক্রিকেট সমর্থকরা কোনও আগ্রহই দেখাচ্ছেন না। গোটা স্টেডিয়াম খালি পড়ে রয়েছে। স্টেডিয়ামের অধিকাংশ স্ট্যান্ডই কার্যত ফাঁকা পড়ে রয়েছে। আর সেকারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে হল। 

বড় সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের

পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে আয়োজিত চলতি টেস্ট ম্য়াচে দর্শকদের বিশেষ আগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে না। গোটা স্টেডিয়ামই কার্যত খালি পড়ে রয়েছে। এমন পরিস্থিতি দেখার পর ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথারটন কড়া সমালোচনা করলেন। 

তিনি বললেন, দর্শকদের থেকে বেশি তো স্টেডিয়ামে নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন। স্টেডিয়ামে কোনও উত্তেজনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ফাঁকা স্টেডিয়ামের দিকে তাকিয়ে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচের তৃতীয় এবং চতুর্থ দিন ফ্রি এন্ট্রির ঘোষণা করেছে। প্রসঙ্গত, এই ম্যাচেক প্রথম দিনও বিনা পয়সায় মাঠে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, তারপরও কেউ আগ্রহ দেখাননি।

ইতিপূর্বে, বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজেও পাকিস্তানি দর্শকেরা তেমন কোনও আগ্রহ দেখাননি। এরপর পিসিবি টিকিটের দাম কমিয়ে ২৫ এবং ৫০ টাকা করে দিয়েছিল।

ম্যাচের হাল-হকিকত

এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে মুলতানের পাটা উইকেটে ৫৫৬ রান তোলে। আবদুল্লাহ শফিক এবং শান মাসুদ পাকিস্তান টপ অর্ডারের দায়িত্ব গ্রহণ করেন। শফিক ১৮৪ বলে ১০২ রান করেন। অন্যদিকে, শান ১৭৭ বলে ১৫১ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন। এরপর সেঞ্চুরি করেন আগা সলমানও। তিনি ১১৯ বলে ১০৪ রান করেছেন। প্রথম ইনিংসে পাকিস্তান ১৪৯ ওভারে ৫৫৬ রানের বিশাল স্কোর খাড়া করেছে।

এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দল ৫৬.১ ওভারে তিন উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে। জ্যাক ক্রাউলি ৮৫ বলে ৭৮ রান করেন। অধিনায়ক অলি পোপ রানের খাতা খুলতেই পারলেন না। তবে জো রুট ১৪৮ বলে ৮৬ রান করেছেন। তিনি এখনও ব্যাট করছেন। হ্যারি ব্রুক ৩২ বলে ৩২ রান করে অপরাজিত রয়েছেন।


```