Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

হোয়াইটওয়াশের দোরগোড়ায় পাকিস্তান, ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল

এই ম্যাচ জিততে বাংলাদেশ ক্রিকেট দলকে আর ১৪৩ রান করতে হবে।

হোয়াইটওয়াশের দোরগোড়ায় পাকিস্তান, ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল

খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল

শেষ আপডেট: 2 September 2024 18:26

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটা রাওয়ালপিন্ডিতে আয়োজন করা হয়েছে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানকে ঘরের মাঠে হারতে হয়েছিল। দ্বিতীয় টেস্ট ম্যাচেও তারা হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।

সিরিজে হোয়াইটওয়াশ আটকাতে পাকিস্তান ক্রিকেট দলকে দ্বিতীয় টেস্ট ম্যাচটা যে কোনও মূল্যে জিততেই হবে। কিন্তু, এই ম্যাচেও পাক ব্যাটারদের খারাপ পারফরম্যান্স অব্যাহত ছিল। শান মাসুদ, বাবর আজমদের এমন পারফরম্যান্সের কারণেই বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের রাস্তা ক্রমশ প্রসারিত হচ্ছে।

পাক ব্যাটারদের লজ্জার পারফরম্য়ান্স

এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তান ক্রিকেট দল ২৭৪ রান করেছিল। জবাবে বাংলাদেশ মাত্র ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু, লিটন দাসের দুর্দান্ত শতরানের দৌলতে টাইগারবাহিনী শেষপর্যন্ত ২৬২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ক্রিকেট দল ৮ রানে এগিয়ে ছিল। 

কিন্তু, ফের পাকিস্তান ব্যাটারদের ব্যর্থ পারফরম্যান্সের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৭২ রানে অলআউট হয়ে যায়। দিনের শেষে ৪৭ রানে অপরাজিত থাকেন সলমান আঘা। এছাড়া মহম্মদ রিজওয়ান করেন ৪৩ রান। 

বাংলাদেশি বোলারদের ধামাকাদার পারফরম্যান্স

বাকি ব্যাটাররা নজর কাড়তে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্যে পাঁচ উইকেট শিকার করেছেন হাসান মেহমুদ। এছাড়া চার উইকেট তুলে নেন নাহিদ রানা। বাকি একটি উইকেট ঝুলিতে পুরে নেন তাসকিন আহমেদ।

ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ


চতুর্থ দিনের শেষে বাংলাদেশ ক্রিকেট দল বিনা উইকেটে ৪২ রান তুলে ফেলেছে। এই ম্যাচ জিততে তাদের আর ১৪৩ রান করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ আজ পর্যন্ত কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি। চলতি সিরিজে পাকিস্তান আপাতত ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। 

এবার যদি বাংলাদেশ পঞ্চম দিন খুব একটা খারাপ ব্যাটিং না করে, তাহলে কাঙ্খিত টার্গেট হাসিল করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তারা ২-০ ব্যবধানেই এই সিরিজে জয়লাভ করতে চাইবে। আর সিরিজ জিততে পারলেই সাকিব আল হাসানরা পাকিস্তানের মাটিতে এক নয়া ইতিহাস কায়েম করতে পারবে।


```