Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আর ভিক্ষে নয়… এবার থেকে সবকিছু সমানে-সমানে!’ ভারতকে কড়া বার্তা পিসিবি প্রধান মহসিন নাকভির

দুবাইয়ের মঞ্চে ১৪ সেপ্টেম্বর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মাঠের বাইরে যে তিক্ততার সুর তীব্র হয়েছে, যাতে আরও ইন্ধন জোগালেন মহসিন নাকভি, তাতে ম্যাচের আগুন নিঃসন্দেহে অনেকটা বেড়ে গেল।

‘আর ভিক্ষে নয়… এবার থেকে সবকিছু সমানে-সমানে!’ ভারতকে কড়া বার্তা পিসিবি প্রধান মহসিন নাকভির

মহসিন নাকভি

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 August 2025 10:32

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup) ১৪ সেপ্টেম্বর আবার মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। অক্টোবরের ৫ তারিখে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপেও দেখা হবে দুই দেশের। আর এবার তাতেই বাড়তি রঙ চড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Naqvi)।

ভারতের জনমত এখনও পুরোপুরি ভারত-পাকিস্তান দ্বৈরথে রাজি নয়। কেন্দ্রও দোনামোনা করে জানিয়ে দিয়েছে, বহুদেশীয় টুর্নামেন্টে ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারে। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ কদাপি নয়! আর এই প্রেক্ষিতেই নকভির স্পষ্ট বক্তব্য: ভবিষ্যতে আলোচনার জন্য আর একবারও ভারতের দরজায় কড়া নাড়বে না পিসিবি। এবার থেকে কথা হবে সমানে-সমানে! আর তাই ভারতের সরকার ও বিসিসিআই হাত বাড়ালেও, সেই প্রস্তাব দূরে সরিয়ে রাখলেন তিনি। এ বছর শুরুর দিকে দুই বোর্ডের মধ্যে চুক্তি হয়েছিল—শুধু নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত ও পাকিস্তান। সেই কারণে এশিয়া কাপের আয়োজক ভারত হলেও, ম্যাচ হচ্ছে দুবাইয়ে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও যিনি, সেই নাকভিকে ভারতের সঙ্গে আলোচনার প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেন। জবাব আসে সোজাসাপ্টা। নাকভি জানিয়ে দেন, বিসিসিআই যত বড় শক্তিই হোক না কেন, মাথা নত করবে না পিসিবি।

লাহোরের একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। ভবিষ্যতে আলোচনার প্রসঙ্গ এলে তা হবে সমতার ভিত্তিতে। ভিক্ষে করে আলোচনার দিন শেষ। সবকিছু সমান-সমান ভিত্তিতেই হবে!’ তাঁর এই মন্তব্য প্রকাশ করেছে পাকিস্তানি দৈনিক ‘ডন’।

বস্তুত, এমন এক সময়ে নাকভির মন্তব্য সামনে এল, যখন ভারতের ক্রীড়া মন্ত্রক আবারও জানিয়ে দিয়েছে: দ্বিপাক্ষিক কোনও প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল নামবে না। যদিও চলতি তবে বহুজাতিক প্রতিযোগিতায় অংশ নিতে আপত্তি নেই। এই ঘোষণা নতুন কিছু নয়। ২০১৩ থেকে অন্তত ক্রিকেটে সেটাই চলেছে। তবু ফের একবার স্মরণ করিয়ে দিয়ে ‘দাদাগিরি’ বজায় রাখতে চেয়েছে মোদী সরকার।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত পাকিস্তানে খেলতে রাজি হয়নি। কিন্তু নাকভি তখন আইসিসি ও বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করেন। সমঝোতার ফলে পাকিস্তান পায় এশিয়া কাপের আয়োজন, নিরপেক্ষ ভেন্যুতে হলেও। সেই সঙ্গে ভবিষ্যতে আইসিসি মহিলা টুর্নামেন্টের আয়োজক হওয়ার প্রতিশ্রুতি।

তথ্য বলছে, এখানে পিছিয়ে বিসিসিআই। রাজস্বের সিংহভাগ জোগালেও ভারতকে ছাড় দিতে হয়েছে। ফলে পড়শি মুলুকে না গিয়েও পাকিস্তান নিজেদের প্রভাব বজায় রাখল। আসলে এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ নিয়েই বেশি উৎসাহ বিসিসিআইয়ের, কারণ পাকিস্তানকে নিয়ে বিতর্কে ভারতীয় জনমঞ্চে তেমন শব্দ শোনা যায়নি।

দুবাইয়ের মঞ্চে ১৪ সেপ্টেম্বর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মাঠের বাইরে যে তিক্ততার সুর তীব্র হয়েছে, যাতে আরও ইন্ধন জোগালেন মহসিন নাকভি, তাতে ম্যাচের আগুন নিঃসন্দেহে অনেকটা বেড়ে গেল।


```