Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীতিশ সেঞ্চুরি করলেই দেশবাসী পাবেন হাজার টাকা করে! একটা ছোট্ট কাজ করলেই নাকি কেল্লাফতে

শনিবার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তাঁর প্রথম হাফসেঞ্চুরি এসেছে।

নীতিশ সেঞ্চুরি করলেই দেশবাসী পাবেন হাজার টাকা করে! একটা ছোট্ট কাজ করলেই নাকি কেল্লাফতে

ভারতীয় ব্যাটার নীতিশ রেড্ডি

শেষ আপডেট: 28 December 2024 11:20

দ্য ওয়াল ব্যুরো : মেলবোর্ন টেস্টে দুর্দান্ত ব্যাটিং করলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার নীতিশ রেড্ডি। তিনি শুধুমাত্র হাফসেঞ্চুরিই করেননি, ফলো-অনের লজ্জা থেকেও বাঁচিয়েছেন টিম ইন্ডিয়াকে। আপাতত শতরানের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন তিনি। নীতিশের ব্যাটে ভর করে ভারতীয় ক্রিকেট দলও যে আপাতত শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে, তা বলা যেতেই পারে।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি টুইট ভাইরাল হতে শুরু করেছে। রাজস্থানি ম্যান নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, নীতিশ রেড্ডি যদি শতরান করেন, তাহলে প্রত্যেককে তিনি পেটিএম থেকে ১,০০০ টাকা করে দেবেন। তবে একটি শর্ত অবশ্য রয়েছে। নীতিশের সেঞ্চুরির আগে তাঁর এই টুইটে লাইক করতে হবে। ইতিমধ্যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে মোট ৬ ইনিংস খেলেছেন নীতিশ। তবে শনিবার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তাঁর প্রথম হাফসেঞ্চুরি এসেছে। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ঋষভ পন্থ আউট হওয়ার পর তিনি ব্যাট করতে নামে। যখন তিনি ব্যাট করতে নামছিলেন, সেইসময় ভারতীয় ক্রিকেট দল ১৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। পাশাপাশি ফলো-অনের লজ্জাও ক্রমশ গ্রাস করছিল ভারতকে।

তবে এই ম্যাচে নীতিশ রেড্ডিকে যোগ্য সঙ্গত দিলেন ওয়াশিংটন সুন্দর। তিনিও ইতিমধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেছেন। এই ম্যাচে শুভমান গিলের বদলে ওয়াশিংটনকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নেওয়া হয়েছিল। টিম ম্যানেজমেন্টের সেই ভরসার দাম দিলেন তিনি। ১০৯ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেট হারিয়ে ৩৪৫ রান করেছে। ৯৪ রানে ব্যাট করছেন নীতিশ। যদিও টিম ইন্ডিয়া এখনও ১২৯ রানে পিছিয়ে রয়েছে।


```