Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাফসেঞ্চুরি করতেই 'পুষ্পা সেলিব্রেশন', নীতিশের চওড়া ব্যাটে আব্রু বাঁচল টিম ইন্ডিয়ার

এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে মোট ৬ ইনিংস খেলেছেন নীতিশ।

হাফসেঞ্চুরি করতেই 'পুষ্পা সেলিব্রেশন', নীতিশের চওড়া ব্যাটে আব্রু বাঁচল টিম ইন্ডিয়ার

আল্লু অর্জুন এবং নীতিশ রেড্ডি

শেষ আপডেট: 28 December 2024 09:07

দ্য ওয়াল ব্যুরো : বক্সিং ডে টেস্টে ভারতীয় ক্রিকেট দলকে লজ্জার হাত থেকে বাঁচালেন নীতিশ কুমার রেড্ডি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে রোহিত শর্মার দল। এই ম্য়াচের তৃতীয় দিন নীতিশের ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এটাই নীতিশের প্রথম পঞ্চাশ রান।

ফিফটি করার পর 'পুষ্পা' স্টাইলে সেলিব্রেট করলেন নীতিশ রেড্ডি। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ২১ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটার ক্যাঙারু পেসার মিচেল স্টার্কের বলে অফ সাইডে একটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। 

এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে মোট ৬ ইনিংস খেলেছেন নীতিশ। তবে এটাই তাঁর প্রথম হাফসেঞ্চুরি। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ঋষভ পন্থ আউট হওয়ার পর তিনি ব্যাট করতে নামে। যখন তিনি ব্যাট করতে নামছিলেন, সেইসময় ভারতীয় ক্রিকেট দল ১৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। পাশাপাশি ফলো-অনের লজ্জাও ক্রমশ গ্রাস করছিল ভারতকে।

দেখে নিন সেই ভিডিও :

এই কঠিন পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে তিনি শুধুমাত্র জুটিই বাঁধলেন না, বরং হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফলো-অনের লজ্জা থেকেও টিম ইন্ডিয়াকে বাঁচালেন। যশস্বী জয়সওয়ালের পর ভারতের প্রথম ইনিংসে তিনি আপাতত দ্বিতীয় সর্বাধিক রান করেছেন। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে যশস্বী ৮২ রান করেছিলেন। ইতিমধ্যে টিম ইন্ডিয়া ৩০০ রানের চৌকাঠ স্পর্শ করে ফেলেছেন। নীতিশ ৭০ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার থেকে ভারত ১৭১ রানে পিছিয়ে রয়েছে।


```