
মাটিতে লুটিয়ে পড়লেন নেপালের ক্রিকেটার যুবরাজ ছেত্রী
শেষ আপডেট: 4 December 2024 13:00
দ্য ওয়াল ব্যুরো : নেপাল ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার যুবরাজ খাতরি উইকেট শিকারের উচ্ছ্বাস দেখাতে গিয়ে এক মারাত্মক ভুল করে ফেললেন। এমন ঘটনা যে ঘটতে পারে, তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি তিনি।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল নেপাল ক্রিকেট দল। এই ম্য়াচে নেপালের হয়ে যুবরাজ খাতরি বল হাতে কার্যত আগুন পারফরম্য়ান্স করলেন। একাই তুলে নিলেন ৪ উইকেট। আর এই উইকেট শিকারের পরই তিনি নিজের সাফল্য উদযাপন করছিলেন। আর সেই আনন্দ করতে গিয়েই তিনি চোটে কাহিল হয়ে পড়েন। এই চোট যুবরাজের কাছে তো বটেই, নেপাল ক্রিকেট দলের কাছেও একটা বড় ধাক্কা। শেষপর্যন্ত সতীর্থ ক্রিকেটারদের কাঁধে ভর দিয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়।
একথা অস্বীকার করার জায়গা নেই, নেপালের তরুণ স্পিনার যুবরাজ খাতরি বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করলেন। ৬ ওভারে একাই ৪ উইকেট শিকার করে তিনি গোটা ম্য়াচের রং বদলে দেন। কিন্তু, সেই আনন্দ উদযাপন করতে গিয়ে মারাত্মক চোট পেলেন তিনি। এটা অবশ্যই তাঁর কাছে একটা বড় ধাক্কা।
ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, কীভাবে যুবরাজ নিজের জুতোটা কানে ধরেছেন। ঠিক যেন মনে হচ্ছে, তিনি কাউকে ফোন করছেন। এরপর দ্বিতীয় উইকেট তিনি শিকার করেন। এরপর একটু বেশিই আবেগে ভেসে গিয়েছিলেন।
দ্বিতীয় উইকেট শিকারের পরই তিনি দৌড়তে শুরু করেন। আর আচমকাই তাঁর পা মচকে যায়। ব্যাস, আর কী! এরপর তাঁকে কার্যত বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয়।
Yuvraj Khatri is new spin bowling sensation from Nepal after Sandeep Lamichhane.pic.twitter.com/QkHqJfjBDS
— Varun Giri (@Varungiri0) December 2, 2024
চোটের কারণে তিনি গোটা ম্য়াচে খেলতে পারেননি। এটা নেপাল ক্রিকেট দলের কাছে একটা বড় ধাক্কা ছিল। যদিও গোটা বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। কত দ্রুত তিনি সম্পূর্ণ ফিট হয়ে ওঠেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।