Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ছাড়তে চেয়েছিলেন ক্রিকেট, বাবার পরামর্শেই আজ 'কোটিপতি' মুম্বইয়ের এই ক্রিকেটার

নমন আশা করেছিলেন যে আইপিএল নিলামে কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে ঠিক দলে নেবে।

ছাড়তে চেয়েছিলেন ক্রিকেট, বাবার পরামর্শেই আজ 'কোটিপতি' মুম্বইয়ের এই ক্রিকেটার

মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার নমন ধীর

শেষ আপডেট: 27 November 2024 16:56

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার নমন ধীর। আইপিএল টুর্নামেন্টের দৌলতে আজ নামটা বেশ পরিচিত। সম্প্রতি আইপিএল মেগা অকশনে কপাল খুলেছে এই ভারতীয় ক্রিকেটারের। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ৫.২৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে।

এই টাকা দিয়ে নমন শুধুমাত্র নিজের পরিবারই নয়, কোচের পরিবারও দেখভাল করতে চান। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোচের সাহায্য ছাড়া আজ তিনি কখনই এই জায়গায় পৌঁছতে পারতেন না।

তবে নমনের আর্থিক পরিস্থিতি এতটাও অনুকূল ছিল না। একটা সময় তো তিনি ক্রিকেট খেলার সঙ্গে দুরত্ব বাড়াতে চেয়েছিলেন। কানাডায় গিয়ে অর্থ উপার্জনই তাঁর জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু, বাবার পরামর্শে জীবনের সেই কঠিন সিদ্ধান্ত ভেস্তে দেন তিনি। এরপরই তাঁর কেরিয়ার ম্যাজিকের মতো বদলে যায়।

কানাডা যেতে চেয়েছিলেন নমন

নমন আশা করেছিলেন যে আইপিএল নিলামে কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে ঠিক দলে নেবে। কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্স যে এভাবে টাকার থলি উজাড় করে দেবে, সেটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি।

পঞ্জাবের হয়ে অনূর্ধ্ব-১৬ দলে খেলেছিলেন নমন। কিন্তু, এরপর আর দলে জায়গা হয়নি। পরের চার বছর তিনি একটা সুযোগের জন্য অপেক্ষা করেন। কিন্তু, শেষপর্যন্ত না পেয়ে তিনি কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০২২ সালে কানাডার স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদনও করেছিলেন।

বাবার পরামর্শ বদলে দেয় নমনের জীবন

এমন পরিস্থিতিতে নমনের বাবা নরেশ ধীর এগিয়ে আসেন। তিনি ছেলেকে আরও একবছর ক্রিকেট খেলার পরামর্শ দেন। আর এই একটি সিদ্ধান্তই নমনের জীবন বদলে দেয়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে নরেশ ধীর বললেন, 'স্কুল থেকে আমি যখন প্র্যাকটিসের জন্য নিয়ে যেতাম, তখন প্রিন্সিপাল পরামর্শ দিয়েছিলেন, আমি নাকি ছেলের ভবিষ্যৎ নষ্ট করছি। ফরিদকোট থেকে কেউ পঞ্জাব ক্রিকেট দলেই সুযোগ পায়নি। ভারতীয় ক্রিকেট দল তো অনেক দুরের কথা। সেদিন আমি নমনকে বলেছিলাম, টেলিভিশনের পর্দায় ওকে ছক্কা হাঁকাতে দেখলেই এই অপমান বদলে যাবে প্রশংসায়।'

পরিবারে ছিল না আর্থিক স্বচ্ছ্বলতা

নমনের বাবা নরেশ ধীর একটি ওষুধের দোকানে কাজ করেন। প্রতি মাসে তিনি ১০ হাজার টাকা মাইনে পেতেন। এই টাকাতেই তাঁকে পরিবার চালাতে হত। নমনকে ক্রিকেটার তৈরি করার ক্ষেত্রে তাঁর ঠাকুরদা এবং কোচ গগনের ভূমিকা অনস্বীকার্য। দুজনেই ইতিমধ্যে মারা গিয়েছেন। সেকারণে নমন নিজের পরিবারের দায়িত্ব গ্রহণ করতে চান।


```