Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়াঙ্ককে নিয়ে মশকরার চেষ্টা, তামিম ইকবালকে উচিত শিক্ষা দিলেন কার্তিক

ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি ২০২৪ বর্ডার-গাভাসকার ট্রফিতে যেন টিম ইন্ডিয়ার স্কোয়াডে মায়াঙ্ক যাদবকে রাখা হয়।

মায়াঙ্ককে নিয়ে মশকরার চেষ্টা, তামিম ইকবালকে উচিত শিক্ষা দিলেন কার্তিক

মায়াঙ্ক ইস্যুতে তামিমকে যোগ্য জবাব কার্তিকের

শেষ আপডেট: 12 October 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেঠেন মায়াঙ্ক যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি গতির দৌলতে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। সেকারণে জাতীয় ক্রিকেট দলের দরজা ইতিমধ্যে মায়াঙ্কের সামনে খুলে গিয়েছে। প্রসঙ্গত, আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্ট দলের হয়ে মায়াঙ্ক ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিবেগে বল করেছিলেন।

মায়াঙ্ক তাঁর প্রথম ওভারটা মেডেন নেওয়ার পাশাপাশি মেহমুদউল্লাহর উইকেটও শিকার করেন। গোয়ালিয়রে তিনি ঘণ্টায় সর্বাধিক ১৪৬.৭ কিলোমিটার গতিবেগে বল করেন। অন্যদিকে, দিল্লিতে করেন ঘণ্টায় ১৪৫.৭ কিলোমিটার গতিবেগে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগ স্পর্শ করতে পারেননি।

এই সিরিজে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। তিনি মায়াঙ্ক যাদবকে নিয়ে মশকরা করার চেষ্টা করেছিলেন।

ম্যাচ চলাকালীন তিনি বলেন, 'মায়াঙ্ক এখনও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগ স্পর্শ করতে পারল না।' জবাবে মুরলি কার্তিক বলেন, গোটা বাংলাদেশ ক্রিকেট দল এখনও পর্যন্ত ১৫০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারল না।

প্রসঙ্গত, এই সিরিজের প্রথম ম্য়াচে বাংলাদেশ ১২৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। আর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় ম্য়াচে তারা ৯ উইকেটে ১৩৫ রান তোলে। 

ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি ২০২৪ বর্ডার-গাভাসকার ট্রফিতে যেন টিম ইন্ডিয়ার স্কোয়াডে মায়াঙ্ক যাদবকে রাখা হয়। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার আর পি সিং মনে করেন, এই সিদ্ধান্তের জন্য় আরও কিছুটা সময় দেওয়ার দরকার। এখনও মায়াঙ্কের টেস্ট ক্রিকেট খেলার সময় আসেনি।


```