Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

দ্বিতীয়বার WPL জয় মুম্বই ইন্ডিয়ান্সের, রুদ্ধশ্বাস ফাইনালে ৮ রানে হারাল দিল্লিকে

মুম্বই ইন্ডিয়ান্স আবারও চ্যাম্পিয়ন! ২০২৩ সালের ফাইনালের বদলা নেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না দিল্লি ক্যাপিটালস।

দ্বিতীয়বার WPL জয় মুম্বই ইন্ডিয়ান্সের, রুদ্ধশ্বাস ফাইনালে ৮ রানে হারাল দিল্লিকে

মুম্বই ইন্ডিয়ান্স আবারও চ্যাম্পিয়ন!

শেষ আপডেট: 15 March 2025 23:46

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ইন্ডিয়ান্স আবারও চ্যাম্পিয়ন! ২০২৩ সালের ফাইনালের বদলা নেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না দিল্লি ক্যাপিটালস। টানা তিনবার ফাইনালে উঠে তিনবারই হার—WPL-র ইতিহাসে দিল্লি ক্যাপিটালসকে এখন সবচেয়ে দুর্ভাগা দল বলাই যায়। এবারের ফাইনালে তারা ১৪১ রান তোলে, কিন্তু শেষ পর্যন্ত ৮ রানে হার মানতে হয়। গত তিন মরশুমে দ্বিতীয়বার শিরোপা জিতে নিল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স।

দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতেই দাপট দেখান মারিজানে কাপ। ৪ ওভারের স্পেলে মাত্র ২ উইকেট নিলেও তাঁর বোলিংয়ে চাপে পড়ে যায় মুম্বই। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ইন-ফর্ম ব্যাটার হেলি ম্যাথিউজকে ফেরান তিনি। এরপর নিজের তৃতীয় ওভারে যশতিকা ভাটিয়াকে আউট করে মুম্বইকে আরও চাপে ফেলে দেন। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ১৪/২।

প্রথমদিকে ধুঁকতে থাকা মুম্বইয়ের হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং ন্যাট স্কিভার ব্রান্ট। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে গতি বাড়ান দু’জনেই। তবে ২৮ বলে ৩০ রান করে আউট হন ব্রান্ট। এরপর অ্যামেলিয়া কের (২) ও সজীবন সজনা (০) দ্রুত ফিরলে চাপ ফের ফিরে আসে অধিনায়কের ওপর।

হরমনপ্রীত কৌর দেখালেন কেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। ৪৪ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে শক্ত ভিত দেন। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে সাজানো এই ইনিংসই শেষ পর্যন্ত ফাইনালের পার্থক্য গড়ে দেয়। তাঁর ব্যাটে ভর করেই মুম্বই ৭ উইকেটে ১৪৯ রানের সম্মানজনক স্কোর গড়ে। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। দলের দুই ভরসা মেগ ল্যানিং এবং শেফালি বর্মা দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। পাওয়ারপ্লের পরই আউট হন জেস জোনাসনও। ল্যানিং (১৩), শেফালি (৪) ও জোনাসন (১৩)—তিন জনই ব্যর্থ। ল্যানিংকে ফেরান ব্রান্ট, শেফালিকে আউট করেন শাবনিম ইসমাইল এবং জোনাসনের উইকেট নেন অ্যামেলিয়া কের। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের ভাগ্যে আবারও হতাশা। এবারও তাদের অপেক্ষা বাড়ল, আর মুম্বই ইন্ডিয়ান্স তুলে নিল দ্বিতীয় WPL ট্রফি।


```