
ফাইল ছবি
শেষ আপডেট: 5 April 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএল (IPL 2025) শেষ হলেই কি ক্রিকেট থেকে সম্পূর্ণভাবে অবসর নিয়ে নেবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? শনিবার দিল্লি-চেন্নাই ম্যাচকে ঘিরে এই প্রশ্নই উঠেছে। কারণ, যা এতদিনে হয়নি, তাই হয়েছে এই ম্যাচে। ছেলের খেলা দেখতে মাঠে গেছেন বাবা-মা (MS Dhoni Parents)! সেই দৃশ্য দেখেই ধোনি ফ্যানেদের মনে কৌতূহল তৈরি হয়েছে।
ছেলের ডেবিউতে মাঠে ছিলেন না। প্রথমবার ভারত তাঁদের ছেলের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জেতার দিনও তাঁরা মাঠে যাননি। ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জেতার মুহূর্তও তাঁরা মুম্বইয়ের স্টেডিয়াম থেকে চাক্ষুষ করেননি। তবে শনিবার এল সেই মাহেন্দ্রক্ষণ। ধোনির খেলা দেখতে এলেন তাঁর মা-বাবা। চেন্নাইয়ের গ্যালারিতে বৌমা সাক্ষী এবং নাতনি জিভার সঙ্গেই খেলা দেখতে দেখা গেল পান সিংহ ধোনি ও দেবকী দেবীকে।
MS Dhoni's parents are Watching the match, for the first time ever I have seen them I'm limelight ????
— Utkarsh ???????????????? (@utkarsh_dhoni) April 5, 2025
Bro I can't digest Retirement trauma of Dhoni if it happens ????#CSKvDC pic.twitter.com/TB7Q9pav7X
সর্বভারতীয় এক সংবাদসংস্থার খবর অনুযায়ী, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে এই প্রথম ধোনির খেলা দেখতে মাঠে গেলেন তাঁর বাবা-মা। এমনিতে খুব একটা তাঁদের মাঠে দেখাই যায়নি এত বছরে। তাহলে হঠাৎ এই ম্যাচে তাঁরা কেন মাঠে এলেন, তার কোনও উত্তর এখনও পর্যন্ত মেলেনি। তাই ফ্যানরা ভাবতে শুরু করে দিয়েছেন যে, এবার হয়তো অবসরের পথেই হাঁটছেন তাঁদের প্রিয় 'থালা'।
ধোনি বিগত কয়েক বছর ধরেই হাঁটুর চোটের সমস্যায় ভুগছেন। এদিকে তাঁর ৮ বা ৯ নম্বরে ব্যাট করা নিয়েও নানা প্রশ্ন উঠছে চলতি সিজনে। সব মিলিয়ে ধোনির অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েছেন। অনেকের মতে, এবার ধীরে ধীরে ২২ গজ থেকে দূরত্ব বাড়াচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই আইপিএলই তাঁর ক্রিকেট জীবনের শেষ অধ্যায় হতে পারে।
শনিবারের ম্যাচে অবশ্য জয় পায়নি চেন্নাই। দিল্লির বিরুদ্ধে ২৫ রানে হেরেছে তাঁরা। ২৬ বলে ৩০ রান করে নট আউট ছিলেন ধোনি। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের ৮ নম্বরে হলুদ বাহিনী।