Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ফাঁকা আওয়াজই সার, সিরাজ আগুনে ছারখার কনস্টাসের দাপট! দেখুন ভিডিও

সিরাজের এই ওভারটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে কার্যত বাই ওয়ান, গেট ওয়ান অফারের মতোই ছিল।

ফাঁকা আওয়াজই সার, সিরাজ আগুনে ছারখার কনস্টাসের দাপট! দেখুন ভিডিও

মহম্মদ সিরাজ এবং স্যাম কনস্টাস

শেষ আপডেট: 4 January 2025 06:16

দ্য ওয়াল ব্যুরো : কথায় বলে, পায়ের তলার মাটি দেখে তবেই চাদর পাতা উচিত। স্যাম কনস্টাস বোধহয় আবেগের বশে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলছিলেন। সিডনি টেস্টে জসপ্রীত বুমরাহের সঙ্গে অকারণে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। তা নিয়ে একটা চাপা উত্তেজনা অবশ্যই তৈরি হয়েছিল। আশা করা হয়েছিল, দ্বিতীয় দিন বুমরাহ যদি কনস্টাসের উইকেট শিকার করতে পারেন, তাহলেই এই রাগ মিটবে। তবে বুমরাহের কাজটা সহজ করে দিলেন মহম্মদ সিরাজ।

দ্বিতীয় দিন শুরু থেকেই ভারতীয় পেসাররা একেবারে আগুন গতিতে বল করছেন। সিডনির সবুজ উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেন নিজেদের কবর নিজেরাই খুঁড়ে রেখেছেন। দিনের শুরুতে এই উইকেটের বাউন্স কাজে লাগিয়ে মারনাস লাবুশেনকে ক্যাচ আউট করান জসপ্রীত বুমরাহ।

কিন্তু, কনস্টাসকে যতক্ষণ না তিনি আউট করতে পারছিলেন, ততক্ষণ ভারতীয় ক্রিকেট সমর্থকদের যেন শান্তি হচ্ছিল না। মাঝখান থেকে বাজিমাত করে গেলেন মহম্মদ সিরাজ। ১২ ওভারের দ্বিতীয় বলে তিনি কনস্টাসের উইকেট শিকার করলেন। ব্যাটের কানা লেগে বলটা গালি অঞ্চলে উড়ে যায়। মেলবোর্নে তিনটে ক্যাচ মিস করে যশস্বী যে ভুল করেছিলেন, সিডনিতে তেমনটা আর করেননি। তিনি বলটা নিশ্চিন্তে তালুবন্দি করেন। ৩৮ বলে ২৩ রান করে কনস্টাসকে ফিরে যেতে হয়। যদিও তিনটে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

তবে সিরাজের এই ওভারটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে কার্যত বাই ওয়ান, গেট ওয়ান অফারের মতোই ছিল। ওভারের পঞ্চম তিনি ট্রাভিস হেডের উইকেটও তিনি তুলে নেন। এই বলটাও ব্যাটের কানা লেগে সোজা দ্বিতীয় স্লিপে চলে যায়। সেখানে কেএল বলটা ধরে ট্রাভিস হেডকে কার্যত বলেই দিলেন, 'ভাই, অনেক হয়েছে। এবার এসো।' ১৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে। দিনের প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার চার উইকেটের পতন টিম ইন্ডিয়াকে অবশ্যই স্বস্তি দেবে। লাঞ্চ ব্রেকের আগে যদি আরও একটা উইকেট ভারত তুলে নিতে পারে, তাহলে খেলা পুরো জমে যাবে।


```