Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয় টেস্টেই বাদের খাতায় মহম্মদ সিরাজ? পিছনে রয়েছে বড় কারণ

টিম ইন্ডিয়ার প্রথম একাদশে মহম্মদ সিরাজের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা হতে পারে।

দ্বিতীয় টেস্টেই বাদের খাতায় মহম্মদ সিরাজ? পিছনে রয়েছে বড় কারণ

টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার মহম্মদ সিরাজ

শেষ আপডেট: 22 October 2024 16:43

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড ক্রিকেট দল আপাতত ভারত সফরে রয়েছে। দুটো দলের মধ্যে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচটা বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে হেরে যায়। এবার পুনেতে এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে। 

এই ম্য়াচটা জিতে টিম ইন্ডিয়া তিন ম্য়াচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরানোর চেষ্টা করবে। অন্যদিকে, দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ থেকে মহম্মদ সিরাজের নাম বাদ পড়তে পারে।

কেন বাদ দেওয়া হতে পারে মহম্মদ সিরাজকে?

সংবাদমাধ্যম সূত্রের খবর, উইকেটে বাউন্স বেশি থাকলে সিরাজ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার উইকেটে সিরাজ তুলনামূলকভাবে বেশি সফল হয়েছেন। যদি সিরাজের টেস্ট পরিসংখ্যানের দিকে তাকানো যায়, তাহলে তিনি ৮০-র মধ্যে ৬১টি উইকেটই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের উইকেটে শিকার করেছেন। ভারতে তিনি মাত্র ১৯টি উইকেটই শিকার করেছেন। জসপ্রীত বুমরাহ কিংবা মহম্মদ সামি যেমন যে কোনও পরিস্থিতিতেই ভাল বল করতে পারেন, সেই দক্ষতা সিরাজের মধ্যে নেই। সিরাজ উইকেটের বাউন্স পরখ করতে পারেন না। 

সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর

টিম ইন্ডিয়ার স্কোয়াডে স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা হয়েছে। আশা করা হচ্ছে, পুনের উইকেট স্পিন সহায়ক হতে পারে। সেকারণে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে মহম্মদ সিরাজের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা হতে পারে। সম্প্রতি রনজি ট্রফিতে ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট ম্য়াচে রোহিতের প্রথম পছন্দ ওয়াশিংটনই হতে পারেন।


```