Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

দ্বিতীয় টেস্টে কেন বাদ পড়লেন সিরাজ? ফাঁস হল আসল কারণ

এই বছরে মহম্মদ সিরাজ ঘরের মাটিতে মোট সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন।

দ্বিতীয় টেস্টে কেন বাদ পড়লেন সিরাজ? ফাঁস হল আসল কারণ

টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ

শেষ আপডেট: 24 October 2024 10:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। তবে সবথেকে আশ্চর্য্যের বিষয়, ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে ঠাঁই হল না তারকা পেস বোলার মহম্মদ সিরাজের। কিন্তু, কেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলেন না সিরাজ? আসুন, কারণগুলো বিশ্লেষণ করা যাক।

এই সিরিজের প্রথম ম্যাচটা বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে পরাস্ত হয়। এই হারের সিংহভাগ দায় সিরাজের উপর গিয়েই পড়েছিল। কারণ তিনি এই টেস্ট ম্যাচে মাত্র ২ উইকেট শিকার করেছিলেন। 

এই বছরে মহম্মদ সিরাজ ঘরের মাটিতে মোট সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন। কিন্তু, তাঁর পারফরম্যান্স একেবারে নজর কাড়তে পারেনি। তিনি ৪২.৮৩ বোলিং গড়ে মাত্র ১২ উইকেট শিকার করেছেন। সম্প্রতি তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ৮৪ রানে ৪ উইকেট। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে এই পারফরম্যান্স করেছিলেন তিনি। প্রসঙ্গত, মহম্মদ সিরাজ এখনও পর্যন্ত ৩০ টেস্ট ম্যাচে মোট ৮০ উইকেট শিকার করেছেন। বোলিং গড় ৩০.৪৩।

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, উইকেটে বাউন্স বেশি থাকলে সিরাজ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার উইকেটে সিরাজ তুলনামূলকভাবে বেশি সফল হয়েছেন। যদি সিরাজের টেস্ট পরিসংখ্যানের দিকে তাকানো যায়, তাহলে তিনি ৮০-র মধ্যে ৬১টি উইকেটই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের উইকেটে শিকার করেছেন। ভারতে তিনি মাত্র ১৯টি উইকেটই শিকার করেছেন। জসপ্রীত বুমরাহ কিংবা মহম্মদ সামি যেমন যে কোনও পরিস্থিতিতেই ভাল বল করতে পারেন, সেই দক্ষতা সিরাজের মধ্যে নেই। সিরাজ উইকেটের বাউন্স পরখ করতে পারেন না। 

একনজরে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ।


```