Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মারাত্মক চোট সিরাজের, ছাড়লেন মাঠ! টেনশনে টিম ইন্ডিয়া

জানা গিয়েছে, সিরাজের বাঁ পায়ের পেশিতে টান ধরেছে।

মারাত্মক চোট সিরাজের, ছাড়লেন মাঠ! টেনশনে টিম ইন্ডিয়া

চোটের কারণে মাঠ ছাড়লেন মহম্মদ সিরাজ

শেষ আপডেট: 15 December 2024 09:30

দ্য ওয়াল ব্যুরো : দ্বিতীয় দিনে পা রেখেছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিন প্রথম সেশন পর্যন্ত টিম ইন্ডিয়া বেশ ভাল পারফরম্যান্স করেছে। নজর কেড়েছেন ভারতের পেস তারকা জসপ্রীত বুমরাহ। পাশাপাশি, টিম ইন্ডিয়ার চাপ বাড়ালেন অপর পেস বোলার মহম্মদ সিরাজ। চোটে আক্রান্ত হয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়েছে।

দিনের প্রথম সেশনে সিরাজ বেশ ভালই বল করছিলেন। ইতিমধ্যে তাঁর পেশিতে টান ধরে। অবস্থা এতটাই কঠিন হয়ে পড়ে যে তিনি ঠিক করে দাঁড়াতেও পারছিলেন না। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের ফিজিও মাঠের মধ্যে দৌড়ে আসেন। কিন্তু, তিনিও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি। অবশেষে ফিজিওর কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়তে বাধ্য হন সিরাজ।

জানা গিয়েছে, সিরাজের বাঁ পায়ের পেশিতে টান ধরেছে। সেকারণে তিনি আপাতত হাঁটতে পারছেন না। যদি সিরাজ দ্রুত সুস্থ হয়ে না ওঠেন, তাহলে অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের টেনশন বাড়বে।

দ্বিতীয় দিন প্রথম সেশনে মহম্মদ সিরাজ মোট ১০.২ ওভার বল করেন। এরমধ্যে তিনি ২৮ রান খরচ করেছেন। চারটে মেডেন ওভারও রয়েছে। যদিও তিনি এখনও পর্যন্ত একটাও উইকেট শিকার করতে পারেননি। ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশা, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরতে পারেন।


```