Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রনজিতে দুরন্ত কামব্যাক সামির, খেলবেন বর্ডার-গাভাসকার ট্রফিতেও?

২০২৩ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর থেকে সামিকে আর ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাওয়া যায়নি।

রনজিতে দুরন্ত কামব্যাক সামির, খেলবেন বর্ডার-গাভাসকার ট্রফিতেও?

বাংলা ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ সামি

শেষ আপডেট: 14 November 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি অবশেষে ৩৬১ দিন পর মাঠে ফিরলেন। চোট সারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করলেন তিনি। কামব্যাক করতে না করতেই তিনি বিপক্ষ ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিলেন। বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সামি নজরকাড়া বোলিং করলেন।

টিম ইন্ডিয়া সামির যেমন কামব্যাক প্রত্যাশা করেছিল, ঠিক তেমনটাই করেছেন তিনি। এই পরিস্থিতিতে বর্ডার-গাভাসকার ট্রফিতে খেলার জল্পনা আরও একবার মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু, প্রশ্ন এটাই যে এই একটা ম্য়াচের পারফরম্য়ান্সের উপর ভিত্তি করে সামির হাতে অস্ট্রেলিয়াগামী বিমানের টিকিট তুলে দেবে বিসিসিআই?

মধ্যপ্রদেশের বিরুদ্ধে 'তাণ্ডব' সামির

মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ের নজির পেশ করলেন মহম্মদ সামি। ১৯ ওভারে মাত্র ৫৪ রান খরচ করে তিনি চারটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। ইতিমধ্যে চারটে মেডেন ওভারও করেন তিনি। বর্ডার-গাভাসকার ট্রফির আগে এই পারফরম্য়ান্স টিম ইন্ডিয়ার জন্য যে একটা স্বস্তির হাওয়া বয়ে আনবে, তা বলা যেতেই পারে।

প্রসঙ্গত, ২০২৩ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর থেকে সামিকে আর ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাওয়া যায়নি। ইতিমধ্যে বল করতে গিয়ে তিনি চোট পেয়েছিলেন। তবে এবার যে তিনি ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করতে একেবারে প্রস্তুত, তা বলা যেতেই পারে।


```